• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    
 
ads

রাঙামাটির সাপছড়িতে দেড় শতাধিক দরিদ্র মানুষের মাঝে ছাগল ও শুকর ছানাসহ বিভিন্ন সামগ্রি বিতরণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Nov 2014   Tuesday

রাঙামাটির সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নে মঙ্গলবার দেড় শতাধিক দরিদ্র মানুষের মাঝে বিনা মূল্যে ফুট পাম্প, মাছের পোনা, ছাগল ও শুকর ছানাসহ কোমর তাতেঁর সূতা বিতরণ করা হয়েছে। পার্বত্য এলাকায় মানুষের ক্ষুধা ও দারিদ্র বিমোচনে আয়বর্ধক কর্মসূচীর আওতায় ইউএনডিপি ও পার্বত্য জেলা পরিষদের উদ্যোগ নিয়েছে।সাপছড়ি ইউনিয়ন কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে সাপছড়ি ইউপি চেয়ারম্যান শিমূল বিকাশ চাকমা দরিদ্র মানুষের মাঝে ইউএনডিপির এ সব সহায়তা তুলে দেন। এ সময় ইউএনডিপি সি এইচটিডিএফের জেলা কর্মকর্তা এফ এম মোহাম্মদ সালেহ, উপজেলা কর্মকর্তা দীপান্বিতা চাকমা, ইউএনডিপি সি এইচটিডিএফের জেলা পরিষদের কর্মকর্তা অস্তিকা চাকমা, স্বাস্থ্য সহকারী শেখর সেন, উপসহকারী কৃষি অফিসার শান্তিময় চাকমা বক্তব্য রাখেন। ইউএনডিপি সিএইচটিডিএফের এম ডি জি-এক প্রকল্প বেগবানকরণ কর্মসূচীর আওতায় সাপছড়ি ইউনিয়নের ২০ জনকে মাছের পোনা, ৪৫ জনকে ছাগল ও শুকর ছাড়া ১৮ জনকে ফুট পাম্প, ৯০ জনকে কোমর তাতেঁর সূতা তিতরণ করা হয়।সাপছড়ি ইউপি চেয়ারম্যান শিমূল বিকাশ চাকমা ইউএনডিপির দেয়া সহায়তা আয়বর্ধণমূলক কাজে আন্তরিকতার সাথে যথাযথভাবে কাজে লগিয়ে সুফল ভোগীদের নিজেদের ভাগ্য উন্নয়নে সচেষ্ট হওয়ার আহবান জানান।ইউএনডিপি সিএইচটিডিএফের জেলা কর্মকর্তা এফ এম মোহাম্মদ সালেহ বলেন দেরীতে হলেও পাহাড়ের মানুষের ভাগ্য উন্নয়নে ই্উএনডিপি ক্ষুধা ও দারিদ্র বিমোচনে কর্মসূচী শুরু করেছে। তিনি প্রত্যেক সুফল ভোগীকে এ কর্মসূচীর আওতায় দেয়া সহায়তা আন্তরিকতা দিয়ে কাজে লাগানোর আহবান জানান।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ