• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

বরকলের গ্রামীণ অবকাঠামো উন্নয়নে জরিপ কার্যক্রম চালাচ্ছে ৫টি স্থানীয় এনজিও

পুলিন চাকমা : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Oct 2014   Thursday

রাঙামাটির বরকল উপজেলার সীমান্তবর্তী ইউনিয়ন গুলোতে গ্রামীন অবকাঠামোর মধ্যে রাস্তা ঘাট,কালভার্ট ব্রীজ নির্মাণ ও স্যানিটেশন রিংওয়েল,টিউবওয়েল স্থাপন সহ বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ডের ব্যাপারে জরিপ কার্যক্রম বৃহষ্পতিবার থেকে শুরু হয়েছে। ২২ অক্টোবর জরিপ কার্যক্রম শেষ হবে।জানা যায়,উপজেলার সীমান্তবর্তী বড়হরিণা,ভূষণছড়া ও আইমাছড়া ইউনিয়ন গুলোর গ্রামীণ এলাকার অবকাঠামো উন্নয়ন ত্বরান্বিত করতে রাঙামাটি জেলার ৫টি বেসরকারী উন্নয়ন সংস্থা (এনজিও) গ্রীন হিল,জুম ফাউন্ডেশন,প্রগ্রেসিভ, আশিকা ও শাইনিং হিল এ জরিপ কার্যক্রম চালাচ্ছে বলে সংস্থার সূত্রগুলো থেকে জানা গেছে। সীমান্তবর্তী ইউনিয়নের গ্রামগুলোতে জরিপ শেষ করার পর বরকল সদর ইউনিয়ন ও সুবলং ইউনিয়নের গ্রামগুলোতে জরিপ কার্যক্রম পরিচালনা করা হবে।জরিপ কাজে জড়িত জুম ফাউন্ডেশনের প্রতিনিধি সুমা দে,গ্রীন হিলের প্রতিনিধি টুলু চাকমা শাইনিং হিলের প্রতিনিধি জুয়েল চাকমা ও প্রগ্রেসিভ সংস্থার প্রতিনিধি রিন্টু চাকমা বলেন-,জেলার ১০ উপজেলার ইউনিয়নের গ্রাম গুলোতে বেসরকারী ৫টি উন্নয়ন সংস্থা উন্নয়ন ত্বরান্বিত করতে জরিপ কার্যক্রম করা হচ্ছে। জরিপ করার পরে জরিপের প্রতিবেদন এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংকে (এডিবি) পাঠানো হবে। এ জরিপের উপর তারা পশ্চাৎপদ গ্রাম গুলোতে উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ প্রদান করবেন বলে প্রতিনিধিরা জানান।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ