• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

পার্বত্য চট্টগ্রামের ভিন্ন ভাষাভাষি জুম্ম জনগোষ্ঠীর অস্তিত্ব বিলুপ্তির জন্য সরকার ষড়যন্ত্র করছে —-সন্তু লারমা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Sep 2014   Tuesday

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা(সস্তু লারমা) পার্বত্য চট্টগ্রামের ভিন্ন ভাষাভাষি জুম্ম জনগোষ্ঠীর অস্তিত্ব বিলুপ্তি ও মুসলিম অধ্যূষিত অঞ্চল হিসেবে পরিনত করার জন্য সরকার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন। তিনি বলেন, বাংলাদেশ সরকার অন্য রাষ্ট্রের কাছে সম্পাদিত পার্বত্য চুক্তি বাস্তবায়নে কথা দিলেও সেই কথা রাখেনি। ১৭ বছর ধরে চুক্তি বাস্তবায়নের অপেক্ষা করতে করতে জীবন হারিয়ে যেতে চলেছে। সরকার পার্বত্য চুক্তিকে খণ্ডিত করেছে। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদ আইনকে ঝুলিয়ে রাখা হয়েছে। ফলে আঞ্চলিক পরিষদের কোন ক্ষমতা নেই। তিনি আরও বলেন, সম্প্রতি ঢাকায় পর্যটন মন্ত্রনালয় থেকে তিন পার্বত্য জেলা পরিষদের কাছে পর্যটন বিভাগকে হস্তান্তর করা হয়েছে তা আইনী প্রক্রিয়া যথাযথ হয়নি। এ অঞ্চলে পর্যটন হলে এলাকায় সর্বনাশ ডেকে আনা হবে। এখানকার মানুষের জীবনে বিপর্যয় ডেকে আনবে। যা কাপ্তাই বাধের চেয়েও বেশী লোকজন ক্ষতিগ্রস্থ হবে। মঙ্গলবার রাঙামাটিতে ইউনিভার্সেল পিঅরডিক রিভিউ মনিটরিং(ইউপি আর) শীর্ষক দুদিন ব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সন্তু লারমা এসব মন্বত্য করেন। উন্নয়ন সংস্থা কাপেং ফাউন্ডেশনের উদ্যোগে একটি রেস্টুরেন্টে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপেং ফাউন্ডেশনের উপদেষ্টা মঙ্গল কুমার চাকমা। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অংসুই প্র“ চৌধুরী, রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুন কান্তি চাকমা মানবধিকার কর্মী বিনতাময় ধামাই। স্বাগত বক্তব্যে দেন কাপেং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পল্লব চাকমা। দুদিন ব্যাপী কর্মশালায় তিন পার্বত্য জেলা থেকে ৪০ জন জনপ্রতিনিধি, শিক্ষার্থী, মানবকিার, এনজিও এবং সংবাদ কর্মী অংশ নেন।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ