• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

ব্লাস্টের উদ্যোগে রাঙামাটির আসামবস্তির খেপ্পে পাড়ায় প্রথম আইনী সচেতনতা সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Aug 2014   Tuesday

তৃণমূল পর্যায়ে আইন ও মানবাধিকার বিষয়ে প্রাথমিক ধারণা ও সচেতনতা বাড়াতে  মঙ্গলবার রাঙামাটি পৌর সভার আসামবস্তির খেপ্পে পাড়া (তংচংগ্যা পাড়া) প্রথম আইনী সচেতনতা  সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) কমিউনিটি লিগ্যাল সার্র্ভিসেস (সিএলএস) প্রকল্পের অধীনে ব্লাস্টের রাঙামাটির শাখার উদ্যোগে এবং স্থানীয় এনজিও হিমাওয়ান্তির আয়োজনে রাঙামাটি পৌর সভার ৫ নং ওয়ার্ডভুক্ত খেপ্পে তংচংগা পাড়ায়  প্রথম আইনী সচেতনতা  সভার  আয়োজন করা হয়। সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ব্লাষ্টের এডভোকেসি অফিসার  কনিম চাকমা, ব্লাস্টের প্যারালিগ্যাল কর্মকর্তা সুগন্ধি চাকমা, হিমাওয়ান্তির প্রজেক্ট অফিসার রতন কুমার চাকমা, এডভোকেট মিলন চাকমা, বীণা চাকমা, মেনসো চাকমা, জুমলিয়ানা পাংখো  প্রমূখ । অনুষ্ঠানে স্থানীয় কারবারী ও অধিবাসীরা বিপুল স্বতস্ফুর্ততায় এ সচেতনতা সভায় অংশ নেয় এবং তাদের অংশগ্রহণমুলক আলোচনায় স্থানীয় ভিত্তিক বিভিন্ন আইনী সমস্যার বিষয় উঠে আসে । সভায় নারী শিশু নির্যাতন দমন আইন২০০০, পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা )আইন ২০১০,পর্ণোগ্রাফি নিয়ন্ত্রন আইন ,২০১২ উপর ধারণা প্রদান করেন ব্লাস্টের প্যারালিগ্যাল সুগন্ধি চাকমা। সভায় আইনী বিভিন্ন দিক তুলে ধরে এডভোকেট মিলন চাকমা বলেন, ব্লাস্ট নির্যাতিতদের জন্য তাৎক্ষনিক সেবা প্রাপ্তিতে সহায়তা দান করে যেমন-নির্যাতিত ব্যক্তিকে উদ্ধারে প্রয়োজনীয় যোগাযোগ ও উদ্ধার,আশ্রয়কেন্দ্রে প্রেরণ,প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা,জিডি/এজাহার দাখিলে সহায়তা,আইনজীবীদের সাথে যোগাযোগ। এছাড়া সভায়  সামাজিক প্রথাগত আইন ও  প্রচলিত আইনের আওতায় বিভিন্ন গুরুত্বপুর্ণ তথ্য উপস্থাপন ও উপস্থিত অংশগ্রহণকারীদের বিভিন্ন আইনী পরামর্শ প্রদান করেন। ব্লাষ্টের এডভোকেসি অফিসার  কনিম চাকমা বলেন, ব্লাষ্ট ছাড়াও সরকারীভাবে বিনামূল্যে আইনী সহায়তা দেওয়া হয় ডিস্ট্রিক্ট লিগ্যাল এইড কমিটির মাধ্যমে তাছাড়া ইস্যুভিত্তিক সচেতনতা সভার আয়োজন ও কমিউনিটিকে বিভিন্ন আইন বিষয়ে অবহিতকরণ এর মাধ্যমে  তৃণমূল পর্যায় আইনী বিষয়ে সচেতন করা সম্ভব তাই তথ্য শিক্ষা ও যোগাযোগ অত্যন্ত জরুরী বিষয় । অংশগ্রহণকারীরা এ ধরনের আইনী বিষয় নিয়ে তাদের ওখানে ইতিপূর্বে কোন ধরনের সভা হয়নি বলে জানান এবং আইনী বিভিন্ন দিক তুলে ধরে তথ্য প্রদান  ও পরামর্শের জন্য  জন্য ব্লাাস্ট এবং হিমাওয়ান্তিকে ধন্যবাদ জানান। উল্লেখ্য, তৃণমূল পর্যায়ে আইন ও মানবাধিকার বিষয়ে প্রাথমিক ধারণা ও সচেতনতা বাড়াতে ব্লাস্ট- এর কমিউনিটি লিগ্যাল সার্র্ভিসেস (সিএলএস) প্রকল্পের অধীনে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে পাড়া ভিত্তিক দেশের প্রচলিত আইন সম্পর্কে ধারণা প্রদান ও স্থানীয়দের আইনী বিষয়ে অংশগ্রহণমূলক আলোচনা ও পরামর্শের আলোকে ৮০টি সচেতনতা সভার আয়োজন করার উদ্যোগ নিয়েছে। যা ব্লাস্টের সাথে এমওইউ করা স্থানীয় এনজিওদের মাধ্যমে বাস্তবায়িত হবে।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ