• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

ম্যালেরিয়া প্রকোপ পরিস্থিতি মোকাবেলায় কর্ম পদ্ধতি নির্ধারণে রাঙামাটিতে জরুরী সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Jul 2014   Wednesday

 

 

 

 


সম্প্রতি রাঙামাটি পার্বত্য জেলাসহ তিন পার্বত্য জেলায় ব্যাপক আকারে ম্যালেরিয়া রোগের প্রকোপ দেখা দেওয়ায় পরিস্থিতি মোকাবেলায় কর্ম পদ্ধতি নির্ধারণের লক্ষ্য বুধবার রাঙামাটিতে জরুরী সভা অনুষ্ঠিত হয় ।  রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে জরুরী সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। সভায় পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন, ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য নিলু কান্তি তংচংগ্যা, সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের জেলা প্রকল্প পরিচালক লোকমান হাকিম, ইউএনডিপি-সিএইটিডিএফ, ব্র্যাকসহ স্বাস্থ্য সম্পর্কিত বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় পরিষদ চেয়ারম্যান বলেন, পার্বত্য জেলায় বসবাসরত লোকজনদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করতে সবাইকে আরও কঠোর পরিশ্রম করতে হবে। গ্রামে গ্রামে সচেতনতা বৃদ্ধির সাথে সাথে প্রচারণা বাড়াতে হবে। তিনি মাঠ পর্যায়ে যেসব স্বাস্থ্যকর্মী কাজ করে তাদেরকে গ্রামের মানুষের স্বাস্থ্য সুরক্ষা রাখার পন্থাগুলো অভ্যাসে পরিণত করতে উদ্বুদ্ধকরণ করার নির্দেশ দেন। পরিষদ চেয়ারম্যান আরও বলেন, সরকারি-বেসরকারি কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি সমাজের সচেতন ব্যক্তিদের পাহাড়ের স্বাস্থ্য বিষয়ে অসচেতন মানুষদের স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কিত সু-পরামর্শ প্রদান ও ম্যালেরিয়াসহ অন্যান্য যে কোন রোগের প্রকোপ দেখা দিলে স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্য কমপ্লেক্স, কমিউনিটি ক্লিনিকের ডাক্তারদের নিকট দ্রুত চিকিৎসা নেওয়ার বিষয়ে অবগত করারও আহ্বান জানান।  তিনি জেলার সরকারি বেসরকারি স্বাস্থ্য কর্মকর্তা ও  মাঠ কর্মীদের ম্যালেরিয়া রোগে আক্রান্ত এলাকায় পরিস্থিতি মোকাবেলার নিমিত্তে সকল ধরনের কর্ম পদ্ধতি গ্রহণের নির্দেশও প্রদান করেন।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

ads
ads
আর্কাইভ