• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    
 
ads

রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে নরওয়ের রাষ্ট্রদূতের সৌজন্যমূলক সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Jul 2014   Wednesday
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নরওয়ের রাষ্ট্রদূতের সাথে কথা বলছেন।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নরওয়ের রাষ্ট্রদূতের সাথে কথা বলছেন।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমার সাথে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত মেরিট লুন্ডেমো-এর মধ্যে বুধবার এক সৌজন্যমূলক সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে।

 

পরিষদ চেয়ারম্যানের কক্ষে এ সৌজন্যমূলক সাক্ষাতের সময় ইউএনডিপি’র চীফ ইমপ্লিমেন্টেশন রবার্ট স্টলমেন্ট, ডিস্ট্রিক ম্যানেজার ঐশ্বর্য্য চাকমা, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল ইসলাম ও সফররত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

সাক্ষাতে নরওয়ের রাষ্ট্রদূত মেরিট লুন্ডেমো পার্বত্য চট্টগ্রাম চুক্তি নিয়ে চেয়ারম্যানের সাথে বিশদ আলোচনা করেন। এসময় চেয়ারম্যান রাষ্ট্রদূতকে জানান,ইতোমধ্যে বর্তমান সরকার চুক্তির অনেক ধারা বাস্তবায়ন করেছে। বাকী ধারাগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের প্রক্রিয়াধীন রয়েছে।

 

তিনি আরও জানান, সকলের সম্মিলিত প্রচেষ্টায় পার্বত্য এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে একটি সেতুবন্ধন তৈরি করতে হবে তবেই পার্বত্য চুক্তি দ্রুত বাস্তবায়ন করা সম্ভব। পরিষদ চেয়ারম্যান বিদেশী দাতা সংস্থাগুলো ইউএনডিপির মাধ্যমে পার্বত্য এলাকার মানুষের ভাগ্যউন্নয়নে কাজ করায় ধন্যবাদ জ্ঞাপন করেন।


–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ