• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

বান্দরবানে হরতাল পালিত হয়নি

বিশেষ রিপোর্টার,বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Oct 2016   Thursday
no

no

তিন পার্বত্য জেলায় পার্বত্য চট্টগ্রামের বাঙালিদের পাঁচটি সংগঠনের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে বান্দরবান জেলায় তার প্রভাব পড়েনি।

 

বৃহস্পতিবার স্বাভাবিক নিয়মেই যানবাহন চলাচল করেছিল। দোকানপাতও স্বাভাবিক নিয়মে খুলেছিল। পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সংশোধিত আইন সংসদে বিল পাস হওয়ার প্রতিবাদে এই হরতালের ডাক দেওয়া হয়।


বৃহস্পতিবার সকাল থেকে স্বাভাবিক নিয়মে চট্টগ্রাম-কক্সবাজার এর উদ্দেশ্যে জেলা বাস ষ্টেশন থেকে গাড়ি ছেড়েছে। বান্দরবান-রাঙামাটি সড়কে একটি ব্রিজ দীর্ঘদিন ধরে মেরামতে কাজ চলায় সরাসরি যোগাযোগ বন্ধ রয়েছে। বান্দরবান থেকে রাঙামাটি উদ্দেশ্যে যাওয়ার জন্য জেলা শহর থেকে রাঙামাটির বাঙ্গালখালিয়া পর্যন্ত বাস চলাচল করেছে বলে জানা গেছে।

 

শহরের ভেতরেও স্বাভাবিক নিয়মে যান চলাচল করেছে। প্রতিদিনের ন্যায় স্বাভাবিক নিয়মে দোকানপাতও খুলেছে। তবে শহরের গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। রাস্তায় হরতালের সমর্থনকারী পিকেটারদেও উপস্থিতিও চোখে পড়েনি।


সদর থানা ওসি রফিক উল্লাহ জানান, হরতালে স্বাভাবিক নিয়মে যান চলাচল করেছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ