• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

কাপ্তাইয়ে দুশকোটি টাকার ব্যয়ে সাড়ে ৭ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন সোলার বিদ্যূৎ কেন্দ্র স্থাপনের কাজ শুরু

নজরুল ইসলাম লাভলু : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Nov 2014   Wednesday

 রাঙামাটির কাপ্তাই পানি বিদ্যূৎ কেন্দ্র এলাকায় দুই শ কোটি টাকার ব্যয়ে সাড়ে ৭ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন সোলার বিদ্যূৎ কেন্দ্র স্থাপনের কাজ শুরু হয়েছে। সংশি¬ষ্ট সুত্রে জানা গেছে, এডিবির অর্থ ঋণ সহায়তায় এ প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলছে। প্রকল্পের কাজে ব্যয় ধরা হয়েছে প্রায় ২০০ কোটি টাকা। নির্ধারিত ২২ একর জমির উপর ইতিমধ্যে কিছু স্থাপনা নির্মাণ করা হয়েছে।  সোলার বিদ্যূৎ কেন্দ্র স্থাপিত হলে কাপ্তাইবাসী লোডসেডিংয়ের ভোগান্তি থেকে রেহাই পাবে বলে ধারনা করা হচ্ছে। প্রসঙ্গত উলে¬খ্য, কাপ্তাই পানি বিদ্যূৎ কেন্দ্রে ১৯৬২ সালে ২ টি ইউনিট, ১৯৮২ সালে ১ টি ও ১৯৮৮ সালে ২ টি ইউনিট স্থাপন করা হয়। এর মধ্যে ১ নং ইউনিটে ৪০, ২ নং ইউনিটে ৪০, ৩নং ইউনিটে ৫০ ৪ নং ইউনিটে ৫০ ও ৫ নং ইউনিটে ৫০ মেঘাওয়াট বিদ্যূৎ উৎপাদন ক্ষমতা রয়েছে। সোলার বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হলে কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রে ২৩০ মেগাওয়াট বিদ্যুতের সাথে আরো সাড়ে ৭ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে। অপরদিকে, জল বিদ্যুৎ কেন্দ্র এলাকায় পরবর্তীতে ৬ ও ৭ নং ইউনিট বসানোর পরিকল্পনাও রয়েছে বলে পিডিবি সুত্রে জানা গেছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে দেশের বিদ্যূৎ ঘাটতি অনেকাংশে মিটবে বলে আশা করা হচ্ছে। কাপ্তাই সোলার বিদ্যৎ কেন্দ্রের অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত জল বিদ্যুৎ কেন্দ্রের উপ সহকারী প্রকৌশলী মোঃ জাহাংগীর আলম জানান, এডিবির অর্থায়নে প্রায় ২শ’ কোটি টাকা ব্যয়ে জল বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব ২২ একর জমির উপর এ প্রকল্প নির্মাণ করা হবে। সাড়ে ৭ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন সোলার বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে ইতিমধ্যে জার্মানীর ২ জন পরামর্শক নিয়োগ সহ দরপত্র আহবান করা হয়েছে। সর্বনিু দরদাতাকে কার্যাদেশ দেওয়ার পর ১ বছরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করা হবে।  এ ব্যাপারে ম্যানিলায় পরামর্শক দ্বারা প্রকল্পের কাজের চুড়ান্ত প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ