• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

পিসিপি’র চট্টগ্রাম মহানগর শাখার ১০ম কাউন্সিল ও সম্মেলন সম্পন্ন

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Dec 2014   Friday

 

 

 

বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) চট্টগ্রাম মহানগর শাখার ১০ম কাউন্সিল ও সম্মেলন শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। সমন্মেলনের মাধ্যমে বিপুল চাকমাকে সভাপতি, শান্ত চাক-কে সাধারন সম্পাদক এবং রমেশ চাকমাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৩৩ সদস্য পিসিপির চট্টগ্রাম মহানগর শাখার নতুন কমিটি গঠন করা হয়। পাহাড়ি ছাত্র পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার দপ্তর সম্পাদক শরজিৎ চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, “পার্বত্য চট্টগ্রামের শাসক শ্রেনীর সকল চক্রান্তের জাল ছিন্ন করে ভূমি ও অস্তিত্ব রক্ষার সংগ্রামে ঝাপিয়ে পড়ুন”এই শ্লোগানকে সামনে রেখে নগরীর চেরাগী পাহাড়স্থ ইসলামাবাদী মেমোরিয়াল হলে আয়োজিত সন্মেলনে সভাপতিত্ব করেন পিসিপি মহানগর শাখার সভাপতি সুকৃতি চাকমা। বক্তব্য রাখেন পিসিপির সাবেক কেন্দ্রীয় সাধারন সম্পাদক ও ইউপিডিএফ এর অন্যতম সংগঠক অলকেশ চাকমা, ইউপিডিএফ-এর বান্দরবান জেলা সমন্বয়ক ছোটন কান্তি তঞ্চঙ্গ্যা, চট্টগ্রাম অঞ্চলের সমন্বয়করী বকুল চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় নেতা এসিংমং মারমা, গণতান্ত্রিক যুব ফোরামের চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি জিকু মার্মা, পিসিপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রিটন চাকমা, হিল উইমেন্স ফেডারেশন খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মিশুক চাকমা এবং জাতীয় ছাত্র দল (ঘউঋ) চ.বি শাখার সহ সভাপতি ওমর ফারুক ও মনি স্বপন চাকমা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিপুল চাকমা। সম্মেলনে সর্বসম্মতিক্রমে বিপুল চাকমাকে সভাপতি, শান্ত চাক-কে সাধারন সম্পাদক এবং রমেশ চাকমাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৩৩ সদস্য বিশিষ্ট বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) চট্টগ্রাম মহানগর শাখার নতুন কমিটি গঠন করা হয়। পিসিপি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রিটন চাকমা নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান। সন্মেলন শেষে নতুন কমিটির নেতৃত্বে একটি র‌্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সম্মেলনে বক্তারা বলেন, খাগড়াছড়ির গুইমারায় নাক্রাইবাঁধ প্রকল্প, রাঙামাটিতে বিজ্ঞান  ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ স্থাপন, দীঘিনালা ও বান্দরবানে বিজিবি ক্যাম্প স্থাপনের নামে পাহাড়িদের ভূমিহীন করার ষড়যন্ত্র চলছে। এসবের বিরুদ্ধে ছাত্র সমাজকে রুখে দাঁড়াতে হবে। বক্তারা আরো বলেন, সরকার পার্বত্য চট্টগ্রামের মূল সমস্যা আড়াল করে নিজের স্বার্থ হাসিল করতে পার্বত্য জেলা পরিষদ বিল সংসদে পাশ করেছে। জবাবদিহিতা বিহীন এই জেলা পরিষদ বর্তমানে সরকারী দলের নেতা-কর্মীদের পুনর্বাসন কেন্দ্র ও দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। বক্তারা সম্প্রতি সংসদে পাশ হওয়া পার্বত্য জেলা পরিষদ বিল বাতিল করে নির্বাচন দিয়ে জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ