• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

এইচডব্লিউএফ’র দুই নেত্রীকে অপহরণের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ-মিছিল

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Mar 2018   Sunday

রাঙামাটির কতুকছড়িতে দুর্বৃত্তদের হামলা-অগ্নিসংযোগ,হিল উইমেন্স ফেডারেশন(এইচডব্লিউএফ)-এর দুনেত্রীকে অপহরনের প্রতিবাদে রোববার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হিল উইমেন্স ফেডারেশন ঢাকা শাখা।


হিল উইমেন্স ফেডারেশনের ঢাকা শাখার আহ্বায়ক কইঞ্জনা মারমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়,ঢাকায় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন উইমেন্স ফেডারেশনের ঢাকা শাখার আহ্বায়ক কইঞ্জনা মারমা। বক্তব্য রাখেন, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নিরুপা চাকমা, ইউপিডিএফ`র সংগঠক মাইকেল চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি বিনয়ন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের দপ্তর সম্পাদক রিপন চাকমা।

 

এতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, জাতীয় মুক্তি কাউন্সিলের সাধরণ সম্পাদক ফয়জুল হাকিম,বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত, নারী সংহতির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট জান্নাতুল মরিয়ম, সিপিবি নারী সেলের কেন্দ্রীয় সদস্য লাকী আক্তার, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি এম এম পারভেজ লেলিন, বাংলাদেশ ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক হেমন্ত দাশ।সমাবেশ পরিচালনা করেন এইচডব্লিউএফের ঢাকা শাখার নেত্রী নীতিশোভা চাকমা। সমাবেশ শেষে প্রেস ক্লাব এলাকায় বিক্ষোভ মিছিল বের করা হয়।


সমাবেশে বক্তারা অপহৃত দুই নারী নেত্রীকে অবিলম্বে অক্ষত অবস্থায় মুক্তি, অপহরণের সাথে জড়িত নব্য মুখোশ সন্ত্রাসীদের গ্রেফতারপূর্বক তাদের সন্ত্রাসী কর্মকান্ড বন্ধের দাবি জানান।

 

উল্লেখ্য, রোববার সকালে রাঙামাটির কতুকছড়ির আবাসিক এলাকায় একদল দুর্বৃত্ত হিল উইমেন্স ফেডারেশন(এইচডব্লিউএফ)-এর সাধারণ সম্পাদক মন্টি চাকমা ও রাঙামাটি জেলা শখার সাধারণ সম্পাদক দয়াসোনা চাকমাকে অপহরণ করে। এসময় গণতান্ত্রিক যুব ফোরামের নেতা ধর্মশিং চাকমাকে গুলি করে জখম  ও একটি  ছাত্র মেসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ