• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

আলাউদ্দিন সভাপতি ও মিজানকে সাধারন সম্পাদক করে মাটিরাঙ্গায় পৌর ছাত্রদলের কমিটির আংশিক ঘোষনা

খাগড়াছড়ি প্রতিবেদক : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Oct 2014   Friday

খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌর ছাত্রদলের আংশিক কমিটি ঘোষনা করা হয়েছে। এতে জেলা বিএনপির সাধারন সম্পাদক ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়রের ছোট ছেলে মো: আলাউদ্দিন চৌধুরীকে সভাপতি, সাধারন সম্পাদক হিসেবে মোহাম্মদ আলী মিজান এবং সাংগঠনিক সম্পাদক মো: রমজান আলী রাজুর নাম ঘোষনা করা হয়েছে।  এর মধ্যে মোহাম্মদ আলী মিজান মেয়রের মালিকানাধীন মার্কেটের ফার্নিচার ব্যবসায়ী ও ছাত্রদল থেকে বহিস্কৃত এবং মো: রমজান আলী রাজুর প্রাণ কোম্পানীর সেলসম্যান বলে জানা গেছে। গত ২৭ অক্টোবর খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মো: ইব্রাহিম খলিল স্বাক্ষরিত ঘোষিত এ কমিটির চিঠি তুলে দেয়া হয় আলাউদ্দিন চৌধুরীর হাতে। ঘোষিত এ কমিটিতে মো: জামশেদ আলম-কে সিনি: সহ-সভাপতি, মো: আজিজুর রহমান রাজিব-কে সহ-সভাপতি, মো: হাফিজুর রহমান রিপন ও মো: শাহাদাত হোসেন-কে যুগ্ম-সম্পাদক করা হয়েছে।  অনেকের মতে, ঘোষিত কমিটিতে অনেকেই অছাত্র রয়েছেন।এদিকে, মাটিরাঙ্গা পৌর ছাত্রদলের আংশিক কমিটি ঘোষনার পর বিলুপ্ত কমিটির সভাপতি বা সাধারন সম্পাদক কেউই মুখ খুলতে চাইছেন না। তবে বহিস্কাারের ভয়ে কেউ এ বিষয়ে মুখ খুলতে  রাজি না হলেও ভেতরে ভেতরে  ক্ষোভ রয়েছে বলে জানা গেছে।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ