• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    
 
ads

বুধবার পানছড়ি ও দীঘিনালা সড়কে আধাবেলা সড়ক অবরোধ ডেকেছে গণতান্ত্রিক যুব ফোরামসহ তিনটি সংগঠন

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Oct 2014   Tuesday

পাহাড়ী ছাত্র পরিষদের নেতাদের মুক্তির ও অন্যায়ভাবে ধরপাকড় বন্ধের দবিতে বুধবার পানছড়ি ও দীঘিনালা সড়কে আধা বেলা(৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত) সড়ক অবরোধ ডেকেছে গণতান্ত্রিক যুব ফোরামসহ তিনটি সংগঠন। মঙ্গলবার গণতান্ত্রিক যুব ফোরাম খাগড়াছড়ি জেলা কমিটির সদস্য সচিব রিপন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ অবরোধের ঘোষনা দেয়া হয়। প্রেস বার্তায় বলা হয়, খাগড়াছড়ির পানছড়ি এবং দীঘিনালায় পাহাড়ি ছাত্র পরিষদের নেতা জহেল চাকমা ও গণমিত্র চাকমা, যুব নেতা সুসময় চাকমাসহ আটককৃতদের নিঃশর্ত মুক্তি ও অন্যায় ধরপাকড় বন্ধের দাবিতে মঙ্গলবার মহাজন পাড়ার সূর্য শিখা ক্লাবের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা কমিটির অহ্বায়ক জিকো ত্রিপুরা । বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রিনা চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের জেলা শাখার সভাপতি বিপুল চাকমা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা কমিটির সদস্য সচিব রিপন চাকমা। এর আগে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি কলেজ গেট, চেঙ্গী স্কোয়ার হয়ে স্বনির্ভর বাজারের বটতলায় প্রতিবাদ সমাবেশ মিলিত হয়। সমাবেশে গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা কমিটির অহ্বায়ক জিকো ত্রিপুরা চলমান অন্যায় ধরপাকড় ও আটককৃতদের নিঃশর্তে মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বুধবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পানছড়ি ও দীঘিনালা সড়কে আধাবেলা অবরোধের ঘোষণা দেন। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, গত দূর্গা পূজা উপলক্ষে নিরাপত্তার দায়িত্ব পালনকালে পানছড়ির কুড়াদিয়া ছড়া এলাকা থেকে পুলিশের কথিত অস্ত্র খোয়া যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রশাসন অন্যায় ধরপাকড়ের মাধ্যমে ইউপিডিএফ সহ গণতান্ত্রিক সংগঠগুলোর কার্যক্রমকে বাধা প্রদানের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। সরকারের পুলিশ প্রশাসনের দুর্বলতার দায়ভার জনগণ ও সংগঠনের উপর চাপিয়ে দিতে চাইছে। নেতৃবৃন্দ বলেন, সরকার প্রশাসন ষড়যন্ত্র করে অস্ত্র হারানোর ঘটনা সাজিয়ে ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠনের উপর চাপ সৃষ্টি করতে চাইছে। প্রশাসনের খামখোয়ালীর দায়ভার জনগণের নয়, সরকারকেই বহন করতে হবে। সমাবেশ থেকে নেতৃবৃন্দ গণতান্ত্রিক যুব ফোরামের পানছড়ি উপজেলা সহ-সভাপতি সুসময় চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের পানছড়ি পাইলট স্কুল শাখার সভাপতি গণমিত্র চাকমা, দিঘীনালা উপজেলা সাংগঠনিক সম্পাদক জহেল চাকামসহ আটককৃতদের মিথ্যা মামলা তুলে নিয়ে নিঃশর্ত মুক্তি, অন্যায় ধরপাকড়, হয়রানি বন্ধে জোর দাবি জানান। নেতৃবৃন্দ বুধবার পানছড়ি ও দীঘিনালা সড়কে আধাবেলা অবরোধ সফল করতে খাগড়াছড়ি জেলার সকল জীপ, বাস, টেম্পু, সিএনজি চালক ও মালিক সমিতিকে গাড়ী না চালিয়ে সহযোগীতা প্রদানের জন্য আহ্বান করেন।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ