• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

পানছড়িতে শিশু ধর্ষণের প্রতিবাদে খাগড়াছড়িতে সম্মিলিত ছাত্র জনতার বিক্ষোভ মিছিল

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Oct 2014   Sunday

পানছড়িতে চার বছরের শিশু ধর্ষণের প্রতিবাদে রোববার খাগড়াছড়ি শহরে বিক্ষোভ মিছিল করেছে সম্মিলিত ছাত্র জনতা। প্রগতিশীল মারমা ছাত্র সমাজের (প্রমাছাস) খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার সভাপতি উক্যচিং মারমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, “পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে নারী ও শিশু ধর্ষনের বিরুদ্ধে রুখে দাঁড়াও” এ শ্লোগানে শহরের শাপলা চত্বরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অন্যান্যর মধ্যে বক্তব্যে দেন বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিলের জেলা সভাপতি সাপ্রু মারমা, প্রমাছাস’র চট্টগ্রাম মহানগর শাখার ওয়াকিমং চৌধুরী, ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম(টিএসএফ) উপজেলা শাখার নির্মল ত্রিপুরা, বাংলাদেশ নারী মুক্তি কাউন্সিলের কৃষ্টি চাকমা, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার সহ-সাধারণ সম্পাদক জেসীম চাকমা। এছাড়া সমাবেশে আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ নজরুল বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের ছাত্র নয়ন চাকমা। সমাবেশ সঞ্চালনা করেন প্রগতিশীল মারমা ছাত্র সমাজ(প্রমাছাস)খাগড়াছড়ি সরকারি কলেজ সভাপতি উক্যচিং মারমার এর আগে  ‘ধর্ষণের বিরুদ্ধে সম্মিলিত ছাত্র জনতা’র ব্যানারে খাগড়াছড়ি সরকারি কলেজের দক্ষিন গেইট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চেঙ্গী স্কোয়ার হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে প্রতিবাদ সমাবেশ করে পুনরায় কলেজের দক্ষিণ গেইটে গিয়ে শেষ হয়। সমাবেশে বক্তারা বলেন, পানছড়িতে চার বছরের শিশু ধর্ষনকারীকে গ্রেপ্তার  করা হলেও এখনো শাস্তির ব্যবস্থা করা হয়নি। পার্বত্য চট্টগ্রামের সমস্যা দিন দিন প্রকট হচ্ছে। গত ১৫ অক্টোবর কাউখালীতে সেটলার কর্তৃক এক পাহাড়ি নারী ধর্ষনের শিকার হয়েছে। পুলিশ বিষয়টি অবগত থাকা সত্বেও এখনো দোষীদের গ্রেপ্তার করেনি। বক্তারা অভিযোগ করেন পানছড়িতে শিশু ধর্ষনের ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন মহল হুমকি দিচ্ছে। বক্তারা, সমাবেশে থেকে বক্তারা ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং বাবুছড়ায় ২১ পরিবারকে নিজ নিজ বাস্তুভিটা ফিরিয়ে দেওয়ার দাবি জানান। উল্লেখ্য, গত ১৬ অক্টোবর পানছড়ি উপজেলার পুজগাঙ ইউনিয়নের কানুনগো পাড়ায় মো: লালন মিয়া(৩৫) ৪বছরের এক পাহাড়ি শিশুকে নৃশংসভাবে ধর্ষন করে। এক পর্যায়ে শিশুটি গুরুতর আহত হলে তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয় বলে  প্রেস বার্তায় বলা হয়েছে।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ