• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

রাঙামাটিতে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Oct 2014   Wednesday

 

 

 

বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে বুধবার রাঙামাটিতে আলোচনা সভার আয়োজন করা হয়। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে  জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তফা জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ বিনোদ শেখর চাকমা, প্রতিবন্ধী ও পূর্নবার্সন কেন্দ্রের সাধারণ সম্পাদক নূরুল আবছার, বিশিষ্ট সমাজ সেবক শাহ ফারুক, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা হুমায়ন কবির প্রমূখ। স্বাগত বক্তব্য দেন জেলা সমাজসেবা উপ-পরিচালক আলপনা চাকমা। এর আগে একটি র‌্যালী জেলা প্রশাসন কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে জেলা পরিষদ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।  পরিষদ চেয়ারম্যানের ব্যক্তিগত ও বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠান হতে ৫জন দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে নগদ ৫শত টাকা ও সাদাছড়ি বিতরণ করে। পরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। র‌্যালী ও আলোচনা সভায় জেলার সরকারী বেসরকারীর বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও দৃষ্টি প্রতিবন্ধিরা অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেছেন, প্রতিবন্ধীদের শিক্ষার আলোয় আলোকিত করতে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ হতে সাপছড়িতে জায়গা নির্ধারণ করা হয়েছে খুব শীর্ঘই স্কুল ও হোস্টেল নির্মাণের উদ্দ্যেগ গ্রহণ করা হবে। তিনি বলেন, শিক্ষিত প্রতিবন্ধীরা দেশের উন্নয়নে অগ্রণী ভুমিকা রাখবে। বোঝা না ভেবে  তাদের সম্পদে পরিনত করতে সকলের সহযোগিতা কামনা করেন চেয়ারম্যান।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ