• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

লামায় হুবাহু আম আকৃতির ডিম পাড়ছে একটি দেশী মুরগী

এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকন, লামা : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 May 2020   Saturday

বান্দরবানের লামায় ঠিক আমের আকৃতির ডিম পাড়ছে একটি দেশি জাতের মুরগি। ডিমের এই অদ্ভুত আকৃতি দেখে মুরগীর মালিক ও স্থানীয়রা হতবাক হয়ে পড়েন। ঘটনাটি ঘটেছে বান্দরবানের লামা উপজেলার  লামা পৌরসভার ১ নং ওয়ার্ড চম্পাতলী এলাকায়।


মুরগীর মালিক লামা উপজেলা প্রাণী সম্পদ বিভাগের উপ সহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ মহসীন রেজার মাসুদের পালিত দেশী মুরগি গত ১৪মে থেকে হুবাহু আম আকৃতির ডিম দিচ্ছে। এ ঘটনায় তিনি নিজেও কিছু বুঝে উঠতে পারছেন না।



মুরগিটির মালিক মোহাম্মদ মহসিন রেজা জানিয়েছেন, আমার বর্তমানে চারটি পালিত মুরগী রয়েছে। চারটি পালিত মুরগী থেকে একটি কালো রঙ্গের মুরগী গত ১৪ মে থেকে হুবাহু আম আকৃতির ডিম পাড়ছে। শনিবার বেলা ১১টার সময় হুবাহু আরো একটি ডিম পেড়েছে। মুরগীটি শনিবার পর্যন্ত ৩টি ডিম পেড়েছে। তিনি আরো বলেন, এ মুরগীটির বয়স এক বছর। মুরগীটি এবারসহ তিনবার ডিম দিচ্ছে। এর আগে মুরগীটি দুইবার  স্বাভাবিক ভাবে ডিম  পেড়েছে।

 

কিন্তু মুরগীটি তৃতীয় বারের মতো ডিম পাড়া শুরু করে গত গত ১৪মে থেকে। তবে  প্রথম ডিমটি দেখতে হুবাহু আমের আকৃতির মতো। ডিমটি দেখে আমিসহ আমার পরিবারের সবাই হতবম্ব হয়ে পড়ি। পরের দিন শুক্র ও শনিবার মুরগীটি একই রকম(হুবাহু আম আকৃতির) ডিম পাড়ে। এ কারণে আমার ভিতর কৌতুহল সৃষ্টি হতে থাকে। তাই বিষয়টি নিয়ে প্রথমে স্থানীয় ও শুভাকাঙ্কিতদের সাথে সেয়ার করি। মুরগীটি এ পর্যন্ত শনিবার পর্যন্ত ৩টি ডিম পেরেছে আমের আকৃতির। বিষয়টি আমার স্যার লামা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাকে অবহিত করি।



বান্দরবানের লামা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. মুহাম্মদ ইসহাক আলী এ প্রতিবেদককে জানান, একটি দেশী মুরগী আম আকৃতির ডিম পাড়ার বিষয়টি আমার অফিসের উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ মহসীন রেজার মাসুদ আমাকে জানান। তবে মাঝে মধ্যে কিছু কিছু মুরগী আস্বাভাবিক আকৃতির ডিম পাড়ে। অস্বাভাবিক ডিম পাড়ার কারণটা হলো, মুরগীর খোষা তৈরীর যায়গাটি(ডাইস) চাপ খেয়ে বা বিভিন্ন কারণে বেঁকে যেতে পারে। খোষা তৈরীর ডাইস অনুসারে ডিম বের হয়। বিষয়টি নিয়ে তেমন কৌতুহল সৃষ্টির কোন কারণ নেই বলে তিনি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ