• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

দীঘিনালায় ধলাইমা বৌদ্ধ বিহারে ২৫ ফুট উচু বৌদ্ধমূর্তি নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনে সেনা বাহিনী

জাহাঙ্গীর আলম রাজু, দীঘিনালা : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Mar 2015   Tuesday

খাগড়াছড়ির দীঘিনালা জোন অধিনায়ক লেঃ কর্ণেল মহসিন রেজা পিএসসি বলেছেন, বৌদ্ধধর্মে ভগবান গৌতম বুদ্ধ অহিংসাকে পরম ধর্ম হিসাবে আখ্যায়িত করেছেন। তাছাড়া সব ধর্মেই শান্তি সম্প্রীতি ও অহিংসার কথা বলা হয়েছে। তাই ধর্মীয় নির্দেশনা পালনের মাধ্যমে সকলে মিলেমিশে অহিংস চেতনায় দেশ ও জাতির কল্যাণে কাজ করতে এগিয়ে আসতে হবে।

 

তিনি ৩০ মার্চ উপজেলার কামাকোছড়া (ধলাইমা) বৌদ্ধ বিহারে ২৫ ফুট উচু বৌদ্ধমূর্তি নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।


বিহার পরিচালনা কমিটির সভাপতি পূর্ণ মোহন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে জোন অধিনায়ক আরো বলেন, সেনাবাহিনী এ অঞ্চলে বসবাসরত মানুষের শান্তি সম্প্রীতি ও উন্নয়নে কাজ করে আসছে। সাধারন মানুষের কল্যাণে কাজ করাই সেনাবাহিনীর মূল লক্ষ্য।


তিনি বলেন, সন্ত্রাসী, চাদাবাজ এবং দেশোদ্রোহী কখনো সাধারন মানুষের বন্ধু হতে পারে না। তাই সাধারন মানুষের শান্তি সম্প্রীতি ও উন্নয়নের স্বার্থে সন্ত্রাস বিরোধী সেনা অভিযান অব্যাহত থাকলেও এক্ষেত্রে নিরীহ নিরাপরাধ সাধারন মানুষের ভয়বীতির কোনো কারন নেই। সন্ত্রাসী ও চাদাবাজী বন্ধে আইশৃংখলা বাহিনীকে সহযোগিতা প্রদানের জন্য তিনি উপস্থিত সকলের প্রতি অনুরোধ জানান। এসময় বুদ্ধমূর্তি নির্মাণে প্রাথমিক সহায়তা হিসেবে বিহার পরিচালনা কমিটিকে তিনি নগদ ১০ হাজার টাকা প্রদান করেনে। প্রয়োজনে আরও আর্থিক সহায়তা দেয়া হবে বলে তিনি বিহার পরিচালনা কমিটিকে আশ্বস্ত করেন।


অনুষ্ঠানে দীঘিনালা জোনের উপ অধিনায়ক মেজর ইমতিয়াজ মাহমুদ, জোনাল ষ্টাফ অফিসার ক্যাপ্টেন তৌহিদুল ইসলাম মান্নান, দীঘিনালা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব ত্রিপুরা, অফিসার ইনচার্জ (ওসি) সাহাদাত হোসেন টিটো, বোয়ালখালী ইউপি চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, দীঘিনালা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, বিহারাধ্যক্ষ লোকমিত্র ভিক্ষু ও সাবেক বিহারাধ্যক্ষ করুনা লংকার ভিক্ষুসহ ধর্মপ্রান দায়ক দায়িকাগন উপস্থিত ছিলেন।
--হিলবিডি২৪/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ