• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

আলীকদম উপজেলার অর্ধ শত বছরের নয়াপাড়া প্রাথমিক বিদ্যালয় কক্ষ সংকটের কারণে পাঠদানে ব্যাহত

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Apr 2015   Sunday

বান্দরবানের আলীকদম উপজেলার  অর্ধ শত বছরের নয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়। এ বিদ্যালয়ের শিক্ষামান সন্তোষজনক হলেও  বিদ্যালয়ের শ্রেনী কক্ষ সংকটের কারণে শিক্ষার্থীদের বিদ্যালয়েরে বারান্দায় নিয়মিত পাঠদান করতে  হচ্ছে। ফলে শিক্ষার্থীদের পাঠদানে মারাত্নক ব্যাহত হচ্ছে।

 

সম্প্রতি সরেজমিনে জানা গেছে, আলীকদম উপজেলা সদর থেকে মাত্র কয়েক কিলোমিটার দুরে অবস্থিত আলীকদম সরকারী প্রাথমিক বিদ্যালয়টির এমন জীর্ণদশার দিকে কোন নজর নেই কর্তৃপক্ষের। এ বিদ্যালটি প্রতিষ্ঠার পর থেকে আলীকদম উপজেলা আরও বহু পাকা ভবনের স্কুল নির্মিত হলেও উপজেলা সদরের কাছের স্কুল হওয়ার পর ও বিদ্যালয়টি কাচা পাকা রয়ে গেছে। বিদ্যালয়টির শিক্ষার মান ইতিমধ্যেই বিভিন্ন প্রশংসা কুড়িয়েছে। বিগত সময়ে জেএসসি পরীক্ষার্থীরাও শত ভাগ পাশ করেছে শিক্ষার্থীরা। তাছাড়া জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যাও কম নয়। সম্প্রতি জেলা প্রশাসক কেএম তারিকুল ইসলাম বিদ্যালয়টি পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করে বিদ্যালয়টি দ্বিতল ভবনে উন্নিত করার জন্য সুপারিশ করেছেন। কিন্তু এখনো বাস্তবায়নের মুখ দেখেনি।

 

সরেজমিনের সময় দেখা গেছে, বিদ্যালয়টির  একতল পাকা ভবনের ৫টি কক্ষের মধ্যে একটি অফিস কক্ষ এবং ৪ টি শ্রেনী কক্ষ রয়েছে। এসব কক্ষগুলোতে ছাত্র-ছাত্রীরা গাদাগাদি করে বসে পাঠদান নিচ্ছে।  বিদ্যালয়ের শ্রেনী কক্ষ সংকটের কারণে শিক্ষার্থীদের বিদ্যালয়েরে বারান্দায় বসে পাঠদান গ্রহন করতে  হচ্ছে।  

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফোরকান আরা বেগম জানান, বিদ্যালয়টি প্রতিষ্ঠার ৫০ বছরের মধ্যেও সংস্কার না হওয়া অত্যন্ত দুঃখ জনক।  আগামী বর্ষা মৌসুমে বিদ্যালয়ের শ্রেনী কক্ষে বৃষ্টির পানি পড়ার আশংকা প্রকাশ  রয়েছে। ফলে পাঠদানে ব্যাহত হতে পারে। তিনি অবিলম্বে বিদ্যালয়টির সংস্কারের দাবি  জানান।

 

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কফিল উদ্দিন জানান বিদ্যালয়ের শ্রেনী কক্ষ সংকটসহ অন্যান্য বিষয়ে কর্তৃপক্ষকে  অনেকবার জানানো  হলেও  বাস্তবায়নের কোন আলোরমুখ  দেখেনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ