• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

পানছড়িতে পুষ্টি কার্যক্রম জোরদারকরণ শীর্ষক গোলটেবিল বৈঠক

পানছড়ি প্রতিনিধি,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Jun 2021   Wednesday

মঙ্গলবার  খাগড়াছড়ির পানছড়িতে উপজেলা পর্যায়ে পার্বত্য জেলার প্রেক্ষিতে  পুষ্টি কার্যক্রম জোরদারকরণ শীর্ষক গোলটেবিল বৈঠক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে লিডারশীপ টু এনসিউর  এডকুয়েট নিউট্রিশান  এর সহযোগিতায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা  তৌহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মৃদুল কান্তি দে, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা বড়ুয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুজিৎ মিত্র চাকমা, লিডারশীপ টু এনসিউর  এডকুয়েট নিউট্রিশান (লীন) এর উপজেলা কো অর্ডিনেটর ডরথি চাকমা, ইউপি চেয়ারম্যান বিজয় চাকমা, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদুজ্জামান অলি, পাড়া কার্বারী বিমল কান্তি চাকমা প্রমুখ।
 
সভার শুরুতে লিডারশীপ টু এনসিউর  এডকুয়েট নিউট্রিশান (লীন) এর জেলা টেকনিক্যাল কো অর্ডিনেটর  হ্যাপি দেওয়ান লীন প্রকল্পের কার্যক্রম, পার্বত্য খাগড়াছড়ি জেলার পুষ্টি কার্যক্রমের অগ্রগতি,বর্তমান অবস্থা ,অগ্রাধিকার সমস্যা সমুহ নিয়ে উপস্থাপন করেন।
 
সভায়, উপজেলা পুষ্টি সমম্বয় কমিটির সদস্যরা, লিডারশীপ টু এনসিউর  এডকুয়েট নিউট্রিশান (লীন) এর ইউনিয়ন এলএসপিরা, পুষ্টি সংশ্লিষ্ট কমিউনিটি প্রতিনিধি , ইউনিয়ন এলএসপি, উপজেলা পুষ্টি সমম্বয় কমিটি, সিভিল কমিউনিটির প্রতিনিধিরা  অংশ নেন। 
 
সভায় বক্তারা উপজেলার তৃণমুল পর্যায়ে পুষ্টির ধারণা পৌছাতে  উপজেলা পুষ্টি সমম্বয় কমিটি, পুষ্টি সংশ্লিষ্ট কমিউনিটি প্রতিনিধিদের সচেতন থাকতে হবে। মৎস্য, প্রাণী সম্পদ ও কৃষি বিভাগের মাধ্যমে সকলকে পুষ্টি ধারণা দিতে হরে। লীনের ইউনিয়ন এল এস পি’ দের  প্রশিক্ষনের ব্যবস্থা করে আরোও জনসচেতনতা বাড়ালে পুষ্টিহীনতা থেকে মুক্তি পাবে বলে মন্তব্য করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/এ,ই।

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ