• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    
 
ads

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের ২৫তম কেন্দ্রীয় সম্মেলন সম্পন
সভাপতি সুমন,সাধারণ সম্পাদক নিপন ও সাংগঠকি সম্পাদক জগদীশ নির্বাচিত

ডেস্ক রিপোট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Jun 2021   Saturday

শনিবার রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) ২৫ তম কেন্দ্রীয় কাউন্সিল সম্পন্ন হয়েছে। এতে সুমন মারমা সভাপতি, নিপন ত্রিপুরাকে সাধারণ সম্পাদক ও জগদীশ চাকমা সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

 

নিপন ত্রিপুরার পাঠানো এক প্রেন বার্তায় বলা হয়, স্থাণীয় একটি সংস্থার হল রুমে করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি মেনে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য সাধুরাম ত্রিপুরা (মিল্টন)। পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের সভাপতি জুয়েল চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি রাঙামাটি জেলা শাখার অর্থ সম্পাদক ডা.গঙ্গা মানিক চাকমা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির নেতৃবৃদ,হিল উইমেন্স ফেডারেশন নেত্রীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক সুমিত্র চাকমা।


কাউন্সিলে পার্বত্য চট্টগ্রামের জুম্ম জনগণের আতœনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে শহীদ হওয়া পিসিপি’র কর্মীদের স্মরণে এক মিনিটি নীরবতা পালন করা হয়। কাউন্সিলে সামগ্রীক রির্পোট পাঠ করেন সংগঠনের সহ সাধারণ সম্পাদক সুমিত্র চাকমা এবং পিসিপির কেন্দ্রীয় কমিটির আর্থিক প্রতিবেদন পাঠ করেন অর্থ সম্পাদক কাজল চাকমা। কাউন্সিল ও ছাত্র সম্মেলনে বিভিন্ন শাখা কমিটি থেকে প্রায় ৫০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। তার বাইরেও দেশের বিভিন্ন সরকারি, বেসরকারি, ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল কলেজে থেকে প্রায় ৩০ জন জুম্ম ছাত্র প্রতিনিধি অংশ গ্রহণ করেন। আলোচনা সভা শেষে ৩১ সদস্য বিশিষ্ট নবগঠিত ২৫তম কেন্দ্রীয় কমিটিকে শপথ বাক্য পাঠ করান বিগত কমিটির সভাপতি জুয়েল চাকমা।


বিশেষ অতিথির বক্তব্যে ডা.গঙ্গা মানিক চাকমা বলেন,`পার্বত্য চুক্তির আন্দোলনে পাহাড়ী ছাত্র পরিষদের অবদান অনস্বীকার্য। জুম্ম জনগণের অধিকারের জন্য পাহাড়ী ছাত্র পরিষদের আরো ব্যাপকভাবে সক্রিয় অংশগ্রহণ পাহাড়ী সমাজ আশা করে। দেশীয় আন্তর্জাতিক বিষয়ে সম্যক ধারণা রাখার জন্য অধ্যয়ন করতে হবে।পার্বত্য চ্ট্টগ্রামকে নিয়ে শাসকগোষ্ঠী সবসময় ষড়যন্ত্র করে চলেছে। সেজন্য আমাদেরকে সবসময় সাবধানে পা ফেলতে হবে। জুম্ম জনগণের অধিকার আদায়ে মহান নেতা সন্তু লারমার নির্দেশ মোতাবেক আমাদেরকে আন্দোলন জোরদার করতে হবে।`

 

প্রধান অতিথির বক্তব্যে সাধুরাম ত্রিপুরা বলেন,`কোভিড ১৯ এর মধ্যে কাউন্সিল করা নিঃসন্দেহে সাহসীতার বিষয়। পার্বত্য চুক্তি বাস্তবায়নের আন্দোলন অনেকদূর মনে হলে ও এতদূর নয় আর কাছে মনে হচ্ছে, ততদূর কাছে নয়। নেতৃত্ব ধারাবাহিকতা না থাকলে জুম্ম জনগণের আন্দোলন ব্যাহত হবে। সেজন্য যোগ্য ব্যক্তিত্ব অর্জন করতে হবে। পিসিপিকে সে নেতৃত্বে হাল ধরতে হবে।
--প্রেস বিজ্ঞপ্তি।

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ