• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    
 
ads

কাপ্তাইয়ের চিৎমরম ইউপির চেয়ারম্যান প্রার্থীকে হত্যার ঘটনায় জেএসএসকে দায়ীতে নিন্দা ও প্রতিবাদ

প্রেস বিজ্ঞপ্তি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Oct 2021   Tuesday

রাঙামাটির কাপ্তাই উপজেলার আওয়ামী লীগের চিৎমরম ইউপির চেয়ারম্যান প্রার্থী নেথোয়াই মারমার হত্যার ঘটনায় সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে(পিসিজেএসএস) জড়িত বলে দায়ী করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।


মঙ্গলবার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ-তথ্য সম্পাদক সজীব চাকমার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়েছে।


বিবৃতিতে বলা হয়েছে,  চিৎমরম ইউপির চেয়ারম্যান প্রার্থী নেথোয়াই মারমার হত্যার ঘটনার জন্য জনসংহতি সমিতিকে দায়ী করে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর এবং কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংশু সাইন চৌধুরী বিবৃতি দিয়েছেন।  যা বিভিন্ন দৈনিক পত্রিকা ও অনলাইন নিউজপোর্টালে প্রকাশিত হয়েছে। উক্ত ঘটনায় জনসংহতি সমিতিকে দায়ী করে আওয়ামীলীগের দেয়া উক্ত বিবৃতি সর্বৈব মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য-প্রণোদিত। জনসংহতি সমিতি এধরনের কোন হত্যাকান্ডের সাথে জড়িত থাকার প্রশ্নই আসে না। বস্তুত পার্বত্য চট্টগ্রামে কোন ঘটনা ঘটলেই জনসংহতি সমিতিকে দায়ী করা ক্ষমতাসীন আওয়ামীলীগ, প্রশাসন ও আইন-শৃংখলা বাহিনীর আজ অভ্যাসে পরিণত হয়েছে।

 

বিবৃতিতে নিহত নেথোয়াই মারমার হত্যাকান্ডের ঘটনা যথাযথ তদন্ত পূর্বক দোষী ব্যক্তিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানানো হয়েছে।

 

উল্লেখ্য, গেল শনিবার রাত ১২টার দিকে কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের চিৎমরম ইউপির চেয়ারম্যান প্রার্থী নেথোয়াই মারমা(৫৬)কে আগাপাড়া এলাকায় তার বাড়ীতে ঢুকে একদল দুর্বৃত্ত গুলি করে হত্যা করে। তিনি আওয়ামীলীগের চিৎমরম ইউনিয়ন সভাপতি ছিলেন।

-- প্রেস বিজ্ঞপ্তি। 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ