• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

আলীগ সরকারের আমলে পার্বত্য চট্টগ্রামের সর্বত্র উন্নয়নের ছোঁয়া লেগেছে-দীপংকর তালুকদার এমপি

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Oct 2021   Wednesday

খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি আওয়ামীলীগ সরকারের আমলে পার্বত্য চট্টগ্রামের সর্বত্র উন্নয়নের ছোঁয়া লেগেছে উল্লেখ করে বলেছেন, রাঙামাটিসহ পার্বত্য চট্টগ্রামের এমন কোনো জায়গা নেই, যেখানে উন্নয়ন হয়নি। বর্তমান সরকার উন্নয়নবান্ধব, এ সরকারের সময়ে পার্বত্য চট্টগ্রামে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। ফলে পার্বত্য চট্টগ্রাম এলাকায় শিা, স্বাস্থ্য ও যোগাযোগসহ সব খাতে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে।

 

মঙ্গলবার রাঙামাটি বিলাইছড়ি উপজেলার ফারুয়া উচ্চ বিদ্যালয় একাডেমিক ভবনে ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

বিদ্যালয়ের হল রুমে আয়োজিত এসময় ফারুয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য রেমলিয়ানা পাংখোয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন বিলাইছড়ি উপজেলার জোন অধিনায়ক লে: কর্ণেল ইসরাত হোসেন (পিএসসি), কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য দীপ্তিময় তালুকদার, সাবেক সদস্য ত্রিদিব কান্তি দাশ, বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি অভিলাষ তঞ্চ্যাঙ্গা, সাধারণ সম্পাদক সাইদুল হক, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাষ্টি জয় সেন তঞ্চ্যাঙ্গা প্রমুখ।

 

দীপংকর তালুকদার আরো বলেন, এক শ্রেণীর মানুষ আছে যারা পাহাড়ের উন্নয়ন চায় না। তারা সব সময় সহিংসতার মাধ্যমে পাহাড়ের উন্নয়ন বাধাগ্রস্ত করছে। অতীতে কোনো সরকার পার্বত্য চট্টগ্রাম নিয়ে ভাবেনি, যার কারণে পার্বত্য চট্টগ্রাম দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে পিছিয়ে ছিল। রাঙামাটি জেলায় যেসব উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে, তা দ্রæত বাস্তবায়ন করা হবে এবং এ উন্নয়ন প্রকল্পের সুবিধা ভোগ করবে রাঙামাবাসী।

 

তিনি বলেন, পাহাড়ে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ করা না হলে গণতান্ত্রিক নির্বাচন কখনোই সম্ভব নয়। সা¤প্রদায়িক শক্তি ও অবৈধ অস্ত্রধারীরা কখনোই জনগনের বন্ধু হতে পারে না। তিনি সেনাবাহিনীকে পাহাড়ে অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে আরো বেশি তৎপরতা বাড়ানোর আহবান জানান। পাশাপাশি অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে জনমত গঠন করে সেনাবাহিনীকে সহযোগিতা করতে জনগনকে এগিয়ে আসার আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ