• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে খাগড়াছড়িতে সাংবাদিকদের মানববন্ধন কর্মসূচি পালন

নিজস্ব প্রতিবেদক : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Oct 2021   Thursday

 

 

দেশজুড়ে ধর্মীয় সহিংসতার প্রতিবাদে খাগড়াছড়িতে  পেশাজীবী সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার সকালে শহীদ মিনার প্রাঙ্গনে আয়োজিত কর্মসূচিতে সুজন, সনাকসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা সংহতি প্রকাশ করে অংশ নেন।

 

কুমিল্লার নানুয়া দীঘির পাড়ে দূর্গাপূজা মন্ডপে হামলার পর হতে সারাদেশের বিভিন্নস্থানে হামলা, লুটপাত, অগ্নিসংযোগ, ধর্ষন ও হত্যার মতো ঘটনা সংঘটিত হলেও দোষীদের গ্রেফতারের ক্ষেত্রে এখনো সন্তোষজনক অগ্রগতি পরিলক্ষিত হয়নি। বক্তারা আশঙ্কা প্রকাশ করে বলেন এধরনের বিচারহীনতার সংস্কৃতি বজায় থাকলে দেশে অরাজকতা বাড়তেই থাকবে।

 

সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, নির্যাতন, হত্যা,ধর্ষনসহ অগ্নিসংযোগের মতো সন্ত্রাসের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান বক্তারা। এছাড়া আগামীতে ধর্মীয় সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তায় সুরক্ষা আইন করার দাবী জানান।  

 

বক্তারা আরো  বলেন, দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধুর যে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার মধ্য দিয়ে সে স্বপ্ন ধূলিস্যাৎ করে দেয়া হয়। এরপরে দেশের সংবিধানকে বারবার কাটাছেঁড়া করে দেশের শাসন ব্যবস্থাকে হুমকির মধ্যে ফেলে দেয়া হয়েছে। যার কারণে দেশে বারবার জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে উঠে সাম্প্রদায়িকতার মতো কার্যক্রম চালাচ্ছে। সরকার যেন  দ্রুত জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ বন্ধে কার্যকরী পদক্ষেপ নেন, সেই দাবী তোলেন বক্তারা।

 

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়ার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন প্রগতিশীল লেখক মো: জানে আলম, খাগড়াছড়ি জজকোর্টের পাবলিক প্রসিকিউটর এড. বিধান কানুনগো, সিনিয়র এডভোকেট নাসির উদ্দিন আহমেদ, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা, সাংবাদিক চৌধুরী আতাউর রহমান, তরুণ কুমার ভট্টাচার্য, নুরুল আজম, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, নারী সংবাদিক চিংমেপ্রু মারমা ও  উন্নয়ন সংগঠক লালসা চাকমা প্রমূখ।

 

---হিলবিডি২৪/সম্পদনা/এ,ই

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ