• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    
 
ads

খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম চুক্তির বর্ষপুর্তি উদযাপন

ষ্টাফ রিপোর্টার, খাাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Dec 2021   Thursday

খাগড়াছড়িতে বর্ণিল কর্মসূচীর মধ্য দিয়ে বৃহস্পতিবার খাগড়াছড়িতে ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তির চব্বিশ বর্ষপুর্তি উদযাপিত হয়েছে।

 

বর্ষ পূর্তি উপলক্ষে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ প্রাঙ্গন থেকে এ উপ লে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি চেঙ্গী স্কোয়ার প্রদক্ষিন করে জেলা পরিষদ প্রাঙ্গনে এসে শেষ হয়। এ সময় বাঙ্গালী, চাকমা, মারমা ও ত্রিপুরা সম্প্রদায়ের নারীরা স্বস্ব জাতির পোষাকে আকর্ষনীয় ডিসপ্লে প্রদর্শন করে সেনাবাহিনী খাগড়াছড়ি রিজিয়ন ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এর আয়োজন করে। এর পর ুদ্র নৃ-গোষ্ঠি সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্প স্তবক অর্পন করা হয়। পরে কেক কাটা হয় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম শরনার্থী বিষয় টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: আলী রেজা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রæ চৌধুরী অপু, জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ শানে আলম প্রমূখ।

 

অন্যদিকে চুক্তির বর্ষপূর্তি উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) স্থানীয় মারমা উন্নয়ন সংসদে আলোচনা সভা করেছে। চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক আরাধ্য পাল খীসার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দলটির কেন্দ্রীয় সভাপতি সুভাষ চাকমা,সহ সভাপতি বিভু রঞ্জন চাকমা, সাংগঠনিক সম্পাদক প্রনব চাকমাসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

 

তারা পার্বত্য চুক্তির এতো বছরেও চুক্তির অগ্রগতিতে ক্ষোভ প্রকাশ করে বলেন, এখনো চুক্তির মৌলিক ধারাসমূহ বাস্তবায়ন করা হয়নি। যে চুক্তি জুম্মদের অস্তিস্থ সংরক্ষন করে। সেই চুক্তি নিয়ে সরকার বছরের পর বছর মিথ্যাচার করছে। চুক্তির মৌলিক ধারাগুলো বাদ দিয়ে চুক্তি বাস্তবায়নের কথা বলছে সরকার। নেতৃবৃন্দ চুক্তি মোতাবেক পার্বত্য ভূমি কমিশন আইনের বিধিমালা প্রণয়ন করে ভূমি কমিশনকে অবিলম্বে কার্যকর ও স্থায়ী বাসিন্দাদের নিয়ে ভোটার তালিকা করে আঞ্চলিক পরিষদ তিন পার্বত্য জেলা পরিষদের নির্বাচন দেয়ার দাবী দাবী জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ