• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

চুক্তির ২৪ বছর পরও পাহাড়ে অবৈধ অস্ত্রের ব্যবহার কোনভাবেই মেনে নেয়া যায় না-দীপংকর তালুকদার এমপি

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Dec 2021   Thursday

খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৪ বছর পরও পাহাড়ে অবৈধ অস্ত্রের ব্যবহার কোন ভাবেই মেনে নেয়া যায় না বলে মন্তব্য করেছেন। তিনি পাহাড়ের আঞ্চলিক সংগঠন গুলোকে অবৈধ অস্ত্রের ব্যবহার ও সংঘাতের রাজনীতি বন্ধ করে চুক্তি বাস্তবায়নে সহযোগীতা করার আহবান জানান ।

 

বৃৃহস্পতিবার পার্বত্য চুক্তির দুই যুগ পুর্তিতে উপলক্ষে রাঙামাটি জেলা পরিষদেও উদ্যোগে আলোচনা সভার  সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

 

দীপংকর তালুকদার আরো বলেন পার্বত্য অঞ্চলে যতদিন অবৈধ অস্ত্রের ঝনঝনানি,  রক্তয়ী সংঘর্ষ, অপহরণ, চাঁদাবাজি বন্ধ হবে না ততদিন পর্যন্ত পার্বত্য এলাকায় সেনাবাহিনীর উপস্থিতি থাকবে।

 

রাঙামাটি ুদ্র নৃ গোষ্ঠী সাংস্কৃতিক ইনষ্টিটিউট প্রাঙ্গনে আলোচনা রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমান,  পিএসসি, রাঙামাটি ডিজিএফআই অধিনায়ক কর্নেল সলমন ইবনে এ রউফ, পিএসসি,  রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, রাঙামাটি পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন। এর আগে বেলুন ও কবুতর উড়িয়ে চুক্তির বর্ষ পূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সম্প্রীতির নৃত্য পরিবেশনও করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ