• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

কর্ণফুলী নদীতে জালে ধরা পড়ল বিরল প্রজাতির রাক্ষুসে সাকার মাউথ ক্যাটফিস

নজরুল ইসলাম লাভলু,কাপ্তাই : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Jan 2022   Sunday

রোববার রাঙামাটির কাপ্তাই উপজেলার শীলছড়ি সংলগ্ন কর্ণফুলী নদীর সীতাঘাট এলাকায় জেলেদের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির রাক্ষুসে সাকার মাউথ ক্যাটফিস।

 

জেলে মোঃ রহমত আলী  জানান, রোববার বিকালের দিকে কর্ণফূলী নদীর সীতাঘাট এলাকায় তিনিসহ কয়েক জেলে জাল ফেলেন। এসময় জাল টেনে তোলার পর জালে বিরল প্রজাতির এই রাক্ষুসে মাছটি উঠে আসে। তবে অপরিচিত ভয়ানক চেহারার মাছটি চিনতে না পেরে প্রথমে এটি কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার(ইউএনও) দপ্তরে নিয়ে যাওয়া হয়। পরে ইউএনও`র দপ্তর হতে মাছটিকে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার দপ্তরে পাঠানো হয়।

 

অপর এক জেলে সুভাষ দাশ  জানান, কর্ণফুলী নদীতে বিগত ৩০ বছর ধরে মাছ ধরে জীবিকা নির্বাহ করা করছেন। কিন্তু এধরনের মাছ কখনও তার চোখে পড়েনি। এই প্রথম তিনি এমন মাছের কথা শুনেছেন।

 

কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান বলেন, এটি রাক্ষুসে সাকার মাউথ ক্যাটফিস। এই রাক্ষুসে মাছ দেশীয় প্রজাতির জন্য হুমকি, এতে কোনো সন্দেহ নেই। যে জলাশয় কিংবা নদীতে সাকার মাউথ ক্যাটফিস মাছ থাকবে, সেখানে দেশীয় প্রজাতির মাছের খাবার খেয়ে ফেলে এরা। এতে দেশি প্রজাতির মাছগুলো খাবার কম পাবে, ফলে ক্ষতিগ্রস্ত হবে দেশি প্রজাতির মাছ।

 

তিনি আরো বলেন, এই মাছ মুখ দিয়ে ময়লা আর্বজনা টেনে নেয়। এরা দুষিত এবং খারাপ পানিতেও টিকে থাকে। এই মাছের কাটা বেশী, মাংস কম, তাই মানুষ এগুলো খায় না। এরা দেশি প্রজাতির মাছ খেয়ে ফেলে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ