• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    
 
ads

বিলাইছড়িতে হেলভেটাস কান্ট্রি ডিরেক্টর`র লিন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Jan 2022   Sunday

শনিবার (২৩ জানুয়ারি) হেলভেটাস বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর বেনজামিন ব্লুমেনথাল রাঙামাটির বিলাইছড়িতে লিন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন। 
 
 
পরিদর্শনকালে কান্ট্রি ডিরেক্টর বেনজামিন ব্লুমেনথাল বিলাইছড়ি উপজেলার কেরনছড়ি নারী উদ্যোক্তা কেন্দ্রের কার্যক্রম পরিদর্শন  ও ইউনিয়ন পুষ্টি সমন্বয় কমিটি (এমএসপি)র সদস্যদের সাথে মতবিনিময় করেন । পরে বাঙ্গাল কাটায় কৃষক দল ও তাদের পুষ্টি সংবেদনশীল বিভিন্ন   কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় বাল্য বিবাহ প্রতিরোধ ও প্রতিকার বিষয়ক লোক সঙ্গীত ও নাটিকাও পরিবেশনা করা হয়। এরপর উপজেলা কৃষি অফিসে পিপিপিপি ও এসপিএ কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেন। এবং পরে জেলা পরিষদ রেস্ট হাউজে উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। 
 
 
এসময় তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন  হেলভেটাস বাংলাদেশ এর ডিপুটি কান্ট্রি ডিরেক্টর মো. শামীম আহমেদ, জুম ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক সুজল কান্তি চাকমাসহ লিন প্রকল্পের কর্মকর্তা বৃন্দ।
 
 
উল্লেখ্য, লিডারশীপ টু এনশিউর অ্যাডিকুয়েট নিউট্রিশন ( লীন)  একটি কনসোর্টিয়াম প্রকল্প। এই কনসোর্টিয়ামের সদস্য হিসেবে ইউনাইটেড পারপাস, হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন, গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন), জুম ফাউন্ডেশন, কারিতাস বাংলাদেশ ও আইডিএফ একত্রে প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন করছে। প্রকল্পটির মূল লক্ষ্য হচ্ছে  পার্বত্য চট্টগ্রাম এলাকায় মা ও শিশুর পুষ্টি উন্নয়নে অবদান রাখা। 

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ