• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটিতে ১৯টি ইটভাটার সকল কার্যক্রম বন্ধঃ সাড়ে ৬লাখ টাকা জরিমানা

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Feb 2022   Sunday

হাইকোর্টের নির্দেশে রাঙামাটির কাউখালী,বাঘাইছড়ি ও লংগদু উপজেলার ১৯টি অবৈধ ইট ভাটার সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। এসব ইট ভাটায় অভিযান চালিয়ে সাড়ে ৬লাখ টাকার জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।


জানা গেছে, পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় অবৈধ ইট ভাটা বন্ধের জন্য হাই কোর্ট থেকে নিদের্শ পাওয়ার পর গেল কয়েক দিনে স্থানীয় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। এর মধ্যে কাউখালী উপজেলায় ১৫টির মধ্যে ভ্রাম্যমান আদালত দশটি অবৈধ ইটভাটাকে ৬ল ১০হাজার টাকা জরিমানা করে। অপর ৫টি ইট ভাটায় হাইকোর্টের ষ্ট্রে অর্ডার থাকালেও জরিমানা করা হয়নি তবে সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া বাঘাইছড়ি উপজেলায় দুটি অবৈধ ইটভাটাকে ৪০ হাজার জরিমানা ও সকল কার্যক্রম বন্ধ ঘোষনা এবং লংগদু উপজেলায় দুটি ইট ভাটার সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। রাঙামাটির এসব ইটভাটাগুলোতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া এতদিন অবৈধভাবে ইট ভাটার কার্যক্রম চলে আসছিল।

 

লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, মোঃ মাইনুল আবেদীন জানান, লংগদুতে দুটি ইট ভাটা বন্ধ করে দেওয়া হয়েছে। তবে এ দুটি আগে থেকে বন্ধ থাকায় জরিমানা করা হয়নি।

 

উখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন আরা সুলতানা জাান, আমরা হাইকোর্টের নির্দেশ মেনে এসব অবৈধ ইটভাটা বন্ধ করেছি। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত ইটভাটাগুলোতে সকল কার্যক্রম বন্ধ থাকবে। আর পাহাড় কাটার বিষয়ে কোন ছাড় দেওয়া হবে না। কোন ইটভাটারর মালিক যদি প্রশাসনের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কোন কার্যক্রম পরিচালনা করে তাহলে আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ার করেদেন।


উল্লেখ্য, গত ২৫ জানুয়ারী হাইকোর্ট থেকে তিন পার্বত্য জেলা রাঙামাটি,বান্দরবান ও খাগড়াছড়িতে অবৈধ ইট ভাটা সকল অবৈধ ইট ভাটা সাত দিনের মধ্যে বন্ধের নির্দেশ দেন। একই সঙ্গে দুই সপ্তাহের মধ্যে আদালতের আদেশ প্রতিপালনের বিষয়ে প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি দুই সপ্তাহের মধ্যে আদালতের আদেশ প্রতিপালনের বিষয়ে প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেওয়া হয়। এছাড়া আদালত অরেক আদেশে লাইসেন্স ছাড়া পরিচালনা করা সব ইট ভাটার তালিকা আগামী ছয় সপ্তাহের মধ্যে তৈরি করে আদালতে হলফনামা আকারে দাখিলের জন্য তিন জেলা প্রশাসক ও চট্টগ্রাম বিভাগের পরিবেশ অধিদফতরের পরিচালকসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি ফাতেমা নজীবের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ