• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে কাউখালীতে বিএনপির বিক্ষোভ

কাউখালী প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Mar 2022   Saturday

সারাদেশে তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং সর্বগ্রাসী দূর্নীতির প্রতিবাদে শনিবার রাঙামাটির কাউখালীতে বিক্ষোভ- সমাবেশ করেছে কাউখালী উপজেলা বিএনপি।


উপজেলার আজম মার্কেট মোড়ে এসে বিােভ সমাবেশে বিক্ষোভ-সমাবেশে  বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি`র সদস্য সচিব এম এ মনছুর,সিঃযুগ্ম আহ্বায়ক মোতালেব মেম্বার,যুগ্ম আহ্বায়ক মোঃ মহিউদ্দীন,বাবু অর্জুন মনি চাকমা,আবুল কালাম,মোঃ জাহাঙ্গীর হোসেন প্রমূখ।এ ছাড়া বক্তব্য রাখেন, বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অংগ-সংগঠনের নেতৃবৃন্দ।


এর আগে শনিবার সকালে উপজেলা আজম মার্কেটের মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা বিভিন্ন সড়ক পদক্ষিণ করে পুনরায় আজম মার্কেট মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।

বক্তারা আরো বলেন, লজ্জা থাকা দরকার সরকার ও সরকারের মন্ত্রী এমপিদের। তারা প্রতিনিয়ত লাগামহীন বক্তোব্য দিচ্ছে তারা কি দেখছে না বর্তমানে সাধারন জনগণ অভাব আর দারিদ্র্যের কশাঘাতে আজকের জনজীবন দুঃখ ও হাহাকারে পূর্ণ হয়ে গেছে। মানুষের ওপর চেপে বসেছে দ্রব্যমূল্য বৃদ্ধির ঘোটক। জীবন ধারণের উপযোগী প্রতিটি জিনিসের অগ্নিমূল্য। চাল, ডাল, মাছ, মাংস, তেল, তরিতরকারি, ফলমূল, চিনি, লবণ, গম, আটা, রুটি, বিস্কুট ইত্যাদি দ্রব্যের মূল্য আগের তুলনায় কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। ফলে সাধারণ মানুষ বিশেষ করে খেটে খাওয়া মেহনতি মানুষের নাভিশ্বাস হয়ে উঠেছে।


অথচ সরকার কোনোভাবেই তা নিয়ন্ত্রণ করতে পারছে না। মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেছে। বক্তারা বিএনপির নেতৃত্বে সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে এ সরকারের সকল অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ