• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে পাট দিবসে র‌্যালি ও আলোচনা সভা

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Mar 2022   Sunday

“সোনালী আঁশের সোনার দেশ, পরিবেশবান্ধব বাংলাদেশ” শ্লোগানে রোববার রাঙামাটিতে জাতীয় পাট দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বস্ত্র ও পাট মন্ত্রণালয়. পাট অধিদপ্তর ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে পরিষদ সভা কক্ষে  আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী। আলোচনা সভায় বক্তব্যে দেন পরিষদ সদস্য প্রিয়নন্দ চাকমা, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ শাহজাহান, রাঙ্গামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি প্রকৌশলী দেবাশীষ চাকমা, চট্টগ্রাম পাট অধিদপ্তরের পরিদর্শক পার্থ সারথি মুৎসুদ্দী। অনুষ্ঠান পরিচালনা করেন  জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা। এসময় পরিষদ সদস্য নিউচিং মারমা, পরিষদ সদস্য ঝর্ণা খীসা, পরিষদ সদস্য বিপুল ত্রিপুরা, পরিষদের নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানসহ হস্তান্তরিত বিভাগের বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আলোচনাসভায় বক্তারা বলেন, এক সময়ে আমাদের দেশ এই সোনালী আঁশ রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করেছিল, কিন্ত দিন দিন সে ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। সে ঐতিহ্য ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এবং ২০১৬ সালে ৬ই মার্চকে জাতীয় পাট দিবস ঘোষণা করেছে।  বক্তারা বলেন, সোনালী আঁশ পাটের সুদিন ফিরিয়ে আনতে সরকার চাষিদের পাশে থেকে এর উন্নয়ন এবং বিকাশে সব রকম চেষ্টা করছে। বক্তারা আরও বলেন, পলিথিনের ব্যবহার নিরুৎসাহিত করে জনগণকে পাট জাতীয় পণ্য ব্যবহারে বেশী করে উৎসাহিত করতে হবে। পলিথিন ব্যবহারে পরিবেশের পাশাপাশি মাটির যে ক্ষয়ক্ষতি হয় সে ধারণা জনগণের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান বক্তারা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ