• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বিলাইছড়িতে নানা কর্মসূচি                    পার্বত্য চুক্তি পূর্নাঙ্গ বাস্তবায়িত না হওয়ায় বিগত সরকারই দায়ি-পার্বত্যমন্ত্রী                    দক্ষ শিক্ষক সংকটে মুখ থুবড়ে পড়েছে পাহাড়ে মাতৃভাষায় শিক্ষা কার্যক্রম                    রাঙামাটিতে অশিকার শিশু পুষ্টি ও জীবিকায়ন উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা                    বিলাইছড়িতে আশিকা প্রকল্পের সমাপনী অনুষ্ঠান                    Express of Interest (EoI) for Hiring of External Audit Firm                    বিলাইছড়িতে শিশুর অন্ধত্ব প্রতিরোধে টিকাদান কর্মীদের প্রশিক্ষণ                    Request for Quotation(RFO)-Hill Flower.                    পাহাড়ে আজীবন সংগ্রামী নারী জ্যোতি প্রভা লারমা আর নেই                    কাপ্তাই হ্রদে ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতারে সেনাবাহিনীর ফয়সাল ও মুক্তি                    রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    
 
ads

আগামী ২০ মে থেকে দুদিনের সফরে পর্যটন সাজেক যাচ্ছেন রাষ্ট্রপতি

বাঘাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 May 2022   Wednesday

আগামী ২০ থেকে ২১ মে পর্যন্ত দুই দিনের সফরে পর্যটন সাজেক ভ্যালী যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। দুদিন সফরে তিনি রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন ভ্যালীতে প্রাকৃতিক মনোররম দৃশ্য উপভোগসহ স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের সাংসকৃতিক অনুষ্ঠানে যোগদান করবেন।  তার সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।


উল্লেখ্য, গেল ১৪ মে রাষ্ট্রপতি সাজেক সফরের কথা ছিল।  কিন্তু প্রাকৃতিক দূর্যোগের কারনে ওই সফর স্থগিত  করা হয়।


রাষ্ট্রপতির প্রটোকল কর্মকর্তা নবীরুল ইসলাম পাঠানো এক সফর সূচিতে  বলা হয় , মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদ দুপুর ২ টায় হেলিকপ্টার  যোগে সাজেক হ্যালিপ্যাড অবতরণ করবেন এবং তিনি সাজেকের রিসোর্ট রুন্ময় গমন করবেন। সেখানে তিনি দুপুরের মধ্যহৃভোজ, সূর্যাস্ত উপভোগ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণ ও রাত্রি যাপন করবেন। আগামী ২১ সকালে লুসাই পল্লি  সাজেক ভ্যালির খাসরাং রিসোর্ট পরিদর্শনসহ দুপুরের মধ্যহৃ ভোজের পর বিকাল সাড়ে তিন টার দিকে তিনি ঢাকার উদ্যেশে সাজেক ভ্যালি ত্যাগ করবেন। তবে  রাষ্ট্রপতি সফরের কারণে সাজেকের রিসোর্ট বন্ধ না থাকলে ও অধিকাংশ রিসোর্ট তার সফর সঙ্গীদের জন্য বুকিং রাখা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ কড়াকড়ি আরোপ থাকবে আসা পর্যটকদের দিকে।


বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, মহামান্য রাষ্ট্রপতি সফর উপলে নিরাপত্তাসহ সকল প্রস্তুতি   ইতিমধ্যে সম্পূর্ণ করা হয়েছে।

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ