• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বাঘাইছড়িতে দু’হাজার মানুষ পানি বন্দি, সাজেকে দুই শতাধিক পর্যটক আটকে পড়েছেন

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Aug 2023   Tuesday

টানা ৬দিনের ভারী বৃষ্টিপাতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে বাঘাইছড়ি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে আকস্মিক বন্যায় দু হাজারের অধিক লোকজন পানি বন্দি হয়ে পড়েছেন। মারিশ্যা-দীঘিলা সড়কের কবাখালী স্থানে পানি বিপদ সীমার উপর দিয়ে অতিক্রম করায় যানবাহন চলাচল বন্ধ থাকায় সাজেক পর্যটনের দুই শতাধিক পর্যটক আটকে পড়েছেন।

 

বাঘাইছড়ি উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ছয় দিনে টানা বৃষ্টিপাতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে বইছে। এতে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের কারণে বাঘাইছড়ি পৌরসভাসহ ২২ টি স্থানে নি¤œাঞ্চল প্লাবিত হয়ে আকস্মিক বন্যা সৃষ্টি হয়েছে। প্রায় দুই হাজার মানুষ পানি বন্ধি হয়েছেন। উপজেলায় ৪৬টি আশ্রয় কেন্দ্রে প্রায় ৫০০ শতাধিক পরিবার আশ্রয় নিয়েছেন। ক্ষতিগ্রস্তদের জন্য ২০ মেট্রিক টন খাদ্যশষ্য বরাদ্দ দেওয়া হয়েছে।


এদিকে, মারিশ্যা-দীঘিনালা সড়কের দীঘিনালা উপজেলার কবাখালী এলাকায় সড়কের উপর দিয়ে পানি বিপদ সীমায় অতিক্রম করায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে সাজেক পর্যটনে দুই শাধিক পর্যটক আটকে পড়েছেন। এছাড়া মারিশ্যা-দীঘিনালা সড়কের ১৬ কিলোমিটারের বলপেয়ে আদামে পাহাড় ধসের কারণে যানবাহন চলাচল বন্ধ থাকলেও ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্ট কর্মীরা মাটি অপসারণ করেছে। স্রোতের পানিতে সাত বছরের এক শিশু নিখোজ রয়েছে।


বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার জানান, আকস্মিক বন্যায় ৫০০ শতাধিক লোকজন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। দীঘিনালা উপজেলার কবাখালী এলাকায় সড়কের উপর দিয়ে পানি বিপদ সীমায় অতিক্রম করায় যানবাহন চলাচল বন্ধ থাকায় সাজেক পর্যটনে দুই শাধিক পর্যটক আটকে পড়েছেন। আটককে পড়া পর্যটকদের জন্য রুম ভাড়া ডিসকাউন্ট দিতে রিসোর্ট ও মোটেল মালিকদের অনুরোধ জানানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ