• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

ভারী বর্ষনে রাঙামাটিতে পাহাড় ধসে ৩৯১টি বসত ঘর ক্ষতিগ্রস্ত, আহত ১০

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Aug 2023   Monday

টানা ৫ দিনে ভারী বর্ষনে রাঙামাটিতে ১৯৭টি স্পটে ক্ষুদ্র ও মাঝারি ধরণের পাহাড় ধসের সৃষ্টি হয়েছে। তাছাড়া পাহাড় ধসে আশ্রয়ন প্রকল্পের ঘরসহ ৩৮১টি বসত ঘর ক্ষতিগ্রস্ত ও বিভিন্ন সড়কের ৭৫টি স্পটে পাহাড় ধস হয়েছে। পানিতে ভেসে গিয়ে একজন নিখোঁজসহ পাহাড় ধসের ঘটনায় ১০ জন আহত হয়েছেন।


জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভারী বর্ষনের কারণে রাঙামাটি সদর সদরসহ ৯টি উপজেলায় পাহাড় ধসে ৩৮১টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে আশ্রয়ন প্রকল্পের ঘর রয়েছে ১৩টি। এছাড়া জেলার বিভিন্ন সড়কের ৭৫টি স্পটে পাহাড় ধস হয়েছে ও ১৪টি কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়কের ৯টি স্থানে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এসব স্থানে পাহাড় ধসে ১০জন আহত হয়েছেন। এর মধ্যে সোমবার বরকল উপজেলার শুভলং ইউনিয়নের মাইসছড়ি এলাকায়  স্রোতের পানিতে ভেসে গিয়ে সুমেন চাকমা(১৮) নামের এক যুবক নিখোঁজ রয়েছেন। এছাড়া ১৯টি বিদ্যুতের খুটি ক্ষগ্রিস্ত হয়েছে। ৬৮৩ একর জমিতে ক্ষতিগ্রস্ত,৪৩টি পুকুরের মাছ পানিতে ভেসে গেছে। এছাড়া পাহাড়ি ঢলের কারণে আকস্মিক বন্যায় ১২৪টি ঘর ও ৫টি বাজার তালিয়ে গেছে। বিলাইছড়ি উপজেলার ১টি ইউনিয়ন ও বিলাইছড়ি উপজেলার ৪টি ইউনিয়নে আকস্মিক বন্যায় সৃষ্টি হয়েছে। কর্ণফুলী নদীর পানি বাড়ায় চন্দ্রঘোনা ফেরি চলাচল বন্ধ রয়েছে।


সূত্র আরো জানায়, ঝুকিপূর্নরা বসবাসকারীদের জন্য জেলার ২৩৪টি আশ্রয় কেন্দ্রে ১ হাজার ১২৭ জন নারী,শিশু ও পুরুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। রাঙামাটি শহরে ১৯টি আশ্রয় কেন্দ্রের মধ্যে ৫টিতে প্রায় ৫শতের অধিক লোকজন আশ্রয় নিয়েছেন। পাহাড় ধসের আশংকা থাকায় ঝুকিপুর্ণদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে যেতে মাইকিং করা হচ্ছে।


জানা গেছে, পাহাড় ধসে শহরের পৃথক দুটি স্থান ভেদভেদীস্থ পশ্চিম মুসলিম পাড়া ও পাবিলক হেলথ এলাকায় দুটি একটি বসত বাড়ীতে পাহাড় ধসে পড়েছে। তবে লোকজন না থাকায় কেউই হতাহত হননি। অন্যদিকে সোমবার রাঙামাটি-চট্টগ্রাম সড়কের দেপ্পোছড়ি ও সাপছড়ি এলাকায় এবং কাপ্তাইয়ের বড়ইছড়ি-ঘাগড়া সড়কের বিভিন্ন সড়কের টানা বৃষ্টিপাতের কারণে পাহাড় ধস হয়েছে। এসব স্থানে পাহাড় ধস হলেও কেউই হতাহত হয়নি। তবে সড়ক ও জনপথ বিভাগ তাৎক্ষনিকভাবে ধসে পড়া মাটি অপসারণ করে যানবাহন চলাচল স্বাভাকি রেখেছে।

 

সড়ক ও জনপথ বিভাগ রাঙামাটির নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা জানান, ভারী বর্ষনে রাঙামাটি-চট্টগ্রাম, ঘাগড়া-বড়ইছড়ি ও কাপ্তাই-রাজস্থলী সড়কসহ বিভিন্ন সড়কের মাটি ধসে পড়েছে। সড়ক ও জনপথ বিভাগের মোবাইল টিম তাৎক্ষনিকভাবে সড়ক মাটি অপসারণ করছে। যানবাহন চলাচলের স্বাভাবিক রয়েছে। এ পর্ষন্ত সড়ক ও জনপথ বিভাগ অধীনে বিভিন্ন সড়কে ১৮টি স্পটে পাহাড় ধস হয়েছে।


জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, টানা বৃষ্টিপাতের কারণে রাঙামাটি জেলায় ১৯৭টি স্পটে বসত ঘর, সড়ক ও কালভার্ট ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়া বিলাইছড়ি উপজেলার ১টি ইউনিয়ন ও জুরাছড়িতে ৪টি ইউনিয়নে নিম্নাল প্লাবিত হয়ে আকস্মিক বন্যা দিয়েছে। তিনি অরো জানান, পাহাড়ের পাদদেশে ঝুকিপুর্ণ স্থানে বসবাসকারীদের নিরাপদ স্থানে আশ্রয় কেন্দ্রে নেওয়ার জন্য জেলা প্রশাসন তৎপর রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ