• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে পাহাড় ধসে এক শিশুসহ আহত ২

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Jul 2025   Monday

টানা ভারী বর্ষনে রাঙামাটি শহরের বিএডিসি কার্যালয় এলাকায় পাহাড় ধসে সোমবার এক শিশুসহ দুই জন আহত হয়েছে। ভারী বর্ষনে শহরের নার্সিং ইনষ্টিটিউ এলাকায় দেয়ালে ধস ও কাউখালীতে ছোট ডলু এলাকায় কালভার্ট ভেঙ্গে গিয়ে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

জানা যায়, কয়েক দিনে টানা ভারী বর্ষনে সোমবার সকালের দিকে শহরের বিএডিসি কার্যালয় এলাকায় পাহাড় ধসে গিয়ে একটি কাঁচা ঘরে ঘরে গিয়ে পড়ে। ঘরের মধ্যে পরিবারের ৫জন থাকলেও দুজন আহত হয়েছেন। খবর পেয়ে আশপাশের লোকজন উদ্ধার আহতদের রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। আহতরা হলেন মোঃ জসিমের স্ত্রী রোজি আক্তার(৩৫) ও তার ছেলে মোঃ রানা(০৯)। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উপজেলা প্রশাসনকে ক্ষতিগ্রস্ত পরিবারকে ২৫ কেজি চাউল, নগদ তিন হাজার প্রদান করা হয়েছে। এছাড়া টানা বর্ষনে রাঙামাটি নার্সিং ইনষ্টিটিটের দেয়াল ধসে পড়ে ঘরের ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউই আহত হননি। কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নে ছোট ডলু-বটতলী গ্রামীণ সড়কের কালভার্ট ভেঙ্গে গিয়ে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা বলেন, পাহাড় ধসে এক শিশু ও তার আহত হয়েছেন। ওই পরিবাকে খাদ্য শস্য ও নগদ অর্থ দেওয়া হয়েছে। 

এদিকে,কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র জানায়, ভারী বর্ষনে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বৃদ্ধি পেয়ে ১০৪ দশমিক ৭১ ফুট মেইন সি লেভেলে(এমএসএল) পৌছেছে। বর্তমানে রুককার্ভ অনুযায়ী পানি থাকার কথা ছিল ৮৮ এমএসএল। পাঁচটি ইউনিট থেকে ২২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, টানা বৃষ্টির কারণে কাপ্তাই হ্রদে ক্রমান্বয়ে পানি বাড়ছে। এর সাথে বিদ্যুৎ উৎপাদনও বেড়েছে। তবে চলমান ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে কাপ্তাই হ্রদে পানির পরিমাণ আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ