• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

উক্যছাইং-কে চোখের জলে শেষ বিদায় জানাল মাবাবা,স্বজন ও পাড়বাসীরা

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Jul 2025   Wednesday

রাজধানীতে বিমান বিধ্বস্ত ঘটনায় নিহত মাইলষ্টোন স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেনীর ছাত্র উক্যছাইং মারমাকে মঙ্গলবার বিকালে বাঙ্গাহালিয়া হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ শশ্মানে তাকে কবর দেওয়া হয়েছে।
,সোমবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান হয়। এতে ঘটনায় গুরুতর দগ্ধ অনেক শিক্ষার্থীর মতো উক্য সাইং মারমাকেও রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। আইসিইউতে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় মারা যায় সে। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা থেকে রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ার কলেজ পাড়া নিজ বাড়ীতে পৌছায় উক্য সাইং এর নিথর মরদেহ। তবে আত্বীয়-স্বজনদের ইচ্ছায় ওই দিন সন্ধ্যায় কবর না দিয়ে বুধবার বিকাল সৌয়া চার দিকে বাঙ্গাহালিয়া হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ শশ্মানে তাকে কবর দেওয়া হয়। কবর দেওয়ার আগে বৌদ্ধ ধর্মীয় গুরুরা যথাযথ ধর্মীয় আনুষ্টানিকতা শেষ করেন। এসময় উক্য সাইং এর বাবা উসাইমং মারমা, মা তেজিপ্রু মারমা, আত্বীয়-স্বজনসহ উপজেলার বিভিন্ন স্থান থেকে শত শত লোকজন উপস্থিত ছিলেন। দুপুরের দিকে বিভিন্ন স্থান থেকে বিদ্যালয়ের শিক্ষার্থী ও লোকজন উক্য সাইং এর কফিনে ফুল দিয়ে শ্রদ্ধায় জানান।
বাঙালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা বলেন, উক্যসাইং মারমাকে কবর দেওয়ার আগে বৌদ্ধ ধর্মীয় গুরুরা ধর্মীয় অনুষ্ঠানিকতা করেছেন। এছাড়া বিমান বিধ্বস্ত ঘটনায় নিহতদের উদ্দেশ্য এক মিনিটও নীরবতা পালন করা হয়। পরে তাকে বাঙ্গাহালিয়া হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ শশ্মানে কবর দেওয়া হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ