• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    
 
ads

বিমান বিধ্বস্ত ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্বরণে রাঙামাটিতে ৩২টি গাছের চারা রোপণ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Jul 2025   Wednesday

বিমান বিধ্বস্ত ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্বরণে বুধবার রাঙামাটিতে বৃক্ষরোপণ করেছে  টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ। নিহত শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা জানাতে ৩২ টি গাছের চারা রোপণ করা হয়।
শহরের মুজাদ্দেদ-ই আলফেসানী উচ্চ বিদ্যালয়ে ও  রাঙামাটি পৌর সভায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন  জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ও পৌর প্রশাসক মোঃ মোবারক হোসেন। এসময় উপস্থিত ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল করিম, রাঙামাটি রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক এম কামাল উদ্দিন, সংগঠনের কেন্দ্রীয় সাংঠনিক সম্পাদক ফরিদ ভূঁইয়া ও সাংগঠনিক সম্পাদক ফরহাদ সরকারসহ শিক্ষক শিক্ষার্থীরা।
সংগঠনটি জানায়, গেল সোমবার উত্তরায় বিমান বিধ্বস্ত ঘটনায় মাইলস্টোন স্কুলের নিহত শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা জানাতে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। নিহত শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা জানাতে ৩২ টি গাছের চারা রোপণ করা হয়।
পৌর প্রশাসক বলেন, লাল সবুজ উন্নয়ন দেশের ৬৪টি জেলায় বৃক্ষরোপন,বাল্যবিবাহ, মাদক ও যৌতক বিরোধী কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় সম্প্রতি ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে নিহত ও আহতদের স্মরণে এই বৃক্ষ রোপন কর্মসূচির আয়োজন করা হয়েছে।  এজন্য  লাল সবুজ উন্নয়ন সংঘকে আমি ধন্যবাদ জানায়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.
 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ