• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

মাইলষ্টোন ট্রাজেডিতে নিহত উক্যছাইং-কে বিমান বাহিনী প্রধানের পক্ষে শ্রদ্ধাঞ্জলি

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Jul 2025   Monday

মাইলষ্টোন ট্রাজেডিতে নিহত সপ্তম শ্রেনীর ছাত্র উক্য ছাইং মারমার রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গাহালিয়ার খ্যাঙদঙ পাড়ার স্থানীয় শশ্মানে সমাহিত করা কবরে সোমবার বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী ও পরিবারের সাথে সাক্ষাত করেছেন একটি প্রতিনিধি দল।  এসময় শোকাহত পরিবারগুলোর পাশে সবসময় বিমান বাহিনীর সহযোগিতা অব্যাহত থাকবে জানানো হয়।

দুপুরে  বৃষ্টি উপেক্ষা করে বাঙ্গাহালিয়ার খ্যাঙদঙ পাড়ার স্থানীয় শশ্মানে  উক্যছাইং মারমাকে সমাহিত কবরে  কবরে  বাংলাদেশ বিমান বাহিনীর উইং কমান্ডার আব্দুল্লাহ মোঃ ফারাবী বিমান বাহিনীর প্রধানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা জানান।  এসময় উক্যছাইং মারমার মা  দোজীপ্রু মারমা ও বাবা উসাই মং মারমা, পরিবারের সদস্য, স্বজন, প্রতিবেশী ও বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বিমান বাহিনীর উইং কমান্ডার আব্দুল্লাহ মোঃ ফারাবী বলেন, মাইলস্টোনে ঘটে যাওয়া এই মর্মান্তিক দূর্ঘটনা সত্যি হৃদয় বিদারক। আমরা এর জন্য গভীর শোক প্রকাশ করছি। এই ঘটনায় শহীদ হওয়া ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানাই। যারা আহত হয়ে চিকিৎসাধীন আছে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। আজ আমরা এসেছি মাইলস্টোন দূর্ঘটনায় নিহত ছোট উক্যচিং এর পরিবারকে সমবেদনা জানাতে। আমরা তার এমন মৃত্যুতে বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়েছি। এই দুর্ঘটনায় বিমান বাহিনীর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি। বিমান বাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং ভবিষ্যতেও জনগনের সেবায় কাজ করে যাবে। এই শোকাহত পরিবারগুলোর পাশে সবসময় বিমান বাহিনীর সহযোগীতা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

প্রসঙ্গতঃ গত ২১ জুলাই মাইলস্টোন বিমান দুর্ঘটনায় দগ্ধ হয়ে উক্যছাইং মারমা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতে মারা যান। পরদিন ২২ জুলাই তার নিজ বাড়ি বাঙ্গালহালিয়ায় আনা হলে একদিন পর ২৩ জুলাই তাকে সমাহিত করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ