• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

আশিকার উদ্যোগে কাউখালীতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Jun 2022   Sunday

 বেসরকারী উন্নয়ন সংস্থা আশিকার উদ্যোগে রোববার রাঙামাটির কাউখালীতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘একটাই পৃথিবী’ প্রকৃতির ঐক্যতানে টেকসই জীবন’। 

 

কাউখালী উপজেলা পরিষদ মিলনায়তনে  ইউএসআইডি’র অর্থায়নে  আলোচনা সভায় প্রধান অতিথি  ছিলেন কা্উখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন আরা সুলতানা। আশিকা এনজিওর প্রোগ্রাম ম্যানেজার বিমল কান্তি চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি  ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অংপ্রু মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান নিংবাইউ মারমা, কা্উখালী উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি মোঃ ওমর ফারুক। এসময় কা্উখালী উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুবিধাভোগী জনগোষ্ঠীরা উপস্থিত ছিলেন। এর আগে দিবসটি   উপলক্ষে কা্উখালী উপজেলা চত্বরে এক বর্নাঢ্য র‌্যালী  বের করা হয়। 

 

উল্লেখ্য, ৭২ সালে জাতিসংঘের মানবিক পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী জাতিসংঘের পরিবেশ কর্মসূচীর (ইউএনইপি)এর  উদ্যোগে প্রতি বছর সারাবিশ্বের একশ’টিরও বেশি দেশে  এই দিনটিতে ‘বিশ্ব পরিবেশ দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ