• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    
 
ads

ঘূর্নিঝড় সিত্রাংঃ কাপ্তাই হ্রদে অভ্যন্তরীণ সকল নৌ চলাচল বন্ধ ঘোষনা

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Oct 2022   Monday

ঘূর্নিঝড় সিত্রাং প্রভাবে সোমবার বিকাল ৫টা থেকে রাঙামাটির কাপ্তাই হ্রদের আভ্যন্তরীণ সকল প্রকার নৌ চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে স্থানীয় জেলা প্রশাসন। এছাড়া ঘূর্নিঝড়ের কারণে ভারী বৃষ্টিপাতে পাহাড়ে পাদদেশে ঝুকিপূর্ন বসবাসকারীদের জন্য আশ্রয় কেন্দ্র খোলাসহ সকল সর্তকতা ব্যবস্থা করা হয়েছে।


সোমবার দুপুরের দিকে জেলা প্রশাসন সন্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে সৃষ্ঠ ঘূর্নিঝড় সিত্রাং মোকাবেলার লক্ষে জরুরী সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন মিয়া এ কথা জানান। সভায় জেলায় বিভিন্ন দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এদিকে, ঘূর্নিঝড়ের প্রভাবের কারণে ভারী বর্ষনের কারণে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সর্তক থাকতে ও ভারী বৃষ্টিপাত হলে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়ার যাওয়ার জন্য জেলা প্রশাসন থেকে অনুরোধ জানিয়ে জেলা তথ্য অফিস রাঙামাটি শহরে মাইকিং চালাচ্ছে।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন মিয়া বলেন, ঘূর্নিঝড় সিত্রাং প্রভাবে বৈরী আবহাওয়া সৃষ্টি হওয়ায় রাঙামাটির কাপ্তাই হ্রদে আজ সোমবার বিকাল ৫টা থেকে অভ্যন্তরীণ সকল প্রকার নৌ চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্ষন্ত বন্ধ থাকবে। রাঙামাটি শহরে পাহাড়ে পাদদেশে থাকা ৩গটি ঝুকিপূর্ঝু এলাকা চিহিৃত করা হয়েছে এবং ২২টি  আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এছাড়া সভায় জেলার ৯টি উপজেলায় ঘূর্নিঝড়ের প্রস্তুতি, মেডিকেল টিম ও উদ্ধারকারী দলকে প্রস্তুত রাখা হয়েছে।
--হিলবিডি২৪/সমম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ