• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

বিলাইছড়িতে বিভিন্ন ক্রীড়া সমাগ্রি ও সাংস্কৃতিক সরঞ্জামসহ নগদ অর্থ বিতরণ 

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Dec 2022   Thursday

মহান বিজয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিলাইছড়িতে বিভিন্ন ক্রীড়া সমাগ্রি ও সাংস্কৃতিক সরঞ্জামসহ নগদ অর্থ বিতরণ  করা হয়েছে। 
 
উপজেলা পরিষদ মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সহায়তায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।  জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা  পাংখোয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি  ছিলেন ,উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান, উপ-পরিচালক জেলা সমাজ সেবা কার্যালয়ের মোঃ ওমর ফারুক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অভিলাষ তঞ্চঙ্গ্যা, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা (অঃদা) প্রদীপ কুমার বড়ুয়া ও উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রহর কান্তি চাকমা প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা  যুবলীগের সাধারণ সম্পাদক থুইপ্রু মারমা।  অনুষ্ঠান শেষে ৩ টি সাউন্ড সিস্টেম, ৪৩ টি সেলাই মেশিন, সমাজসেবা অধিদপ্তর কর্তৃক  অসহায় ও দুঃস্থ ৩৩ জন এবং  উচ্চ শিক্ষার জন্য গরীব মেধাবী ৩৫ জনকে  ৩৫০০ টাকা করে প্রদান করা হয়।  এছাড়াও সাংস্কৃতিক ও বিভিন্ন ক্রিড়া সামগ্রী বিতরণ করা হয়।
 
প্রধান অতিথির বক্তব্যে পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী  বলেন,  পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি হয়েছে বিধায়, তিন পার্বত্য জেলায় পরিবর্তন এসেছে।  এ পর্যন্ত  যা কিছু অর্জিত হয়েছে শান্তি চুক্তির কারণে।   চুক্তির মুল  ধারা উপ ধারাগুলো বাস্তবায়ন হয়েছে বিধায় তিন পার্বত্য জেলায় পরিবর্তন এসেছে। এই উন্নয়নের কৃতিত্ব জননেত্রী শেখ হাসিনার। তার একান্ত সদিচ্ছার কারণে এই পার্বত্য চুক্তি সম্পাদিত হয়েছে। 
 
তিনি আরও বলেন, হতাশাগ্রস্থ জাতি বা ব্যক্তি, আতংকিত ব্যক্তি এবং উত্তেজিত ব্যক্তি কোন উন্নয়নের দিকে এগিয়ে যেতে পারে না। এখন আমাদের হতাশার সময় নয়, এখন আমাদের এগিয়ে যাওয়ার সময়। চুক্তির ফলে আমরা তিন পার্বত্য জেলা পরিষদ, আঞ্চলিক পরিষদ, এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় পেয়েছি। তাই হতাশ হয়ে বসে থাকার সুযোগ নেই।  প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়ন হচ্ছে, আর উন্নয়ন হবে। আমাদেরকে সমর্থন দিয়ে  এই উন্নয়নের ধারা এগিয়ে নিতে হবে। আর এই উন্নয়নের ধারা যদি অব্যাহত থাকে এই দূর্গম বিলাইছড়ি উপজেলা আর পিছিয়ে থাকবে না। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে পার্বত্য জেলায় সহজে  স্কুল ও কলেজ স্থাপনের জন্য দেশের যে নীতিমালা রয়েছে তা কিভাবে শীতিল করা যায় আমাদের থেকে মতামত চাওয়া হয়েছে।
 
 
তিনি বলেন, বিলাইছড়ি এবং জুরাছড়িতে কলেজ স্থাপনের জন্য নাম প্রস্তাব পাঠানো হয়েছে। অচিরেই আমরা বিলাইছড়িতে কলেজ পাবো। এজন্য উপজেলার নেতৃবৃন্দ ও এলাকার মানুষের সহযোগিতা কামনা করেন। 
 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ