• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধি পরিদর্শনে উৎসাহিত করতে লিফলেট বিতরণ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Dec 2022   Thursday

বিজিবির  রাঙামাটির সেক্টর কমান্ডার কর্নেল তরিকুল ইসলাম বলেছেন, দেশের সাতজন বীর শ্রেষ্ঠের একজন আব্দুর রউফ শুয়ে রয়েছেন নানিয়ারচর উপজেলার বুড়িঘাটে। পর্যটকরা এখানে গেলে দেশের স্বাধীনতা সংগ্রামের এক গৌরবময় ইতিহাস সম্পর্কে যেমন জানতে পারবে পাশাপাশি রাঙামাটির প্রাকৃতিক অপার সৌন্দর্য্যও উপভোগ করতে পারবে

বৃহস্পতিবার রাঙামাটিতে পর্যটকদের বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধিতে নিয়ে যাওয়ার ক্ষেত্রে উৎসাহিত করতে   ট্যুরিষ্ট বোট চালকদের উদ্বুদ্ধকরন হিসেবে লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 


রাঙামাটি ঝুলন্ত সেতু বোট ঘাট এলাকায়  কাপ্তাই  হ্রদের ট্যুরিষ্ট বোট চালকদের কাছে বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের বীরত্ব গাথার লিফলেট বিতরণ অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি পর্যটন ম্যানেজার সৃজন বিকাশ বড়ুযা, বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম, বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ফাউন্ডেশনের পরিচালক ইয়াসিন রানা সোহেল, পর্যটন ইজারা ঘাটের ম্যানেজার রমজান আলী প্রমুখ। এসময় বিজিবি কমান্ডার বোট চালকদের মাঝে বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের বীরত্ব গাথার লিফলেট বিতরণ করেন।


বিজিবির  রাঙামাটির সেক্টর কমান্ডার কর্নেল তরিকুল ইসলাম আরো বলেন, দেশের সাতজন বীরশ্রেষ্ঠের একজন আব্দুর রউফ শুয়ে আছেন নানিয়ারচর উপজেলার বুড়িঘাটে। পর্যটকরা এখানে গেলে দেশের স্বাধীনতা সংগ্রামের এক গৌরবময় ইতিহাস সম্পর্কে যেমন জানতে পারবে পাশাপাশি রাঙামাটির প্রাকৃতিক অপার সৌন্দর্য্যও উপভোগ করতে পারবে।


তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় অধ্যায়। মুক্তিযুদ্ধের ইতিহাস আগামী প্রজন্মের কাছে জানানো আমাদের নৈতিক দায়িত্ব। একইসাথে রাঙামাটিতে যারা বেড়াতে আসেন তারা যদি বীরশ্রেষ্ঠ সম্পর্কে জানতে পারে তবে প্রচার হবে। আমরা চাই দেশ বিদেশের লোকজন বীরশ্রেষ্ঠ সম্পর্কে রাঙামাটি সম্পর্কে জানুক। মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর সেনানী মুন্সী আব্দুর রউফ অসীম সাহসিকতার সাথে লড়াই করে তাঁর সহযোদ্ধাদের জীবন রক্ষা করেছিলেন। এই বীর সেনার গৌবর  গাথার ইতিহাস জানার সকলের।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ