• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাজস্থলীতে নিখোঁজ ছাত্রলীগ নেতা উদ্ধারের দাবীতে প্রথম দিন শান্তিপূর্নভাবে হরতাল পালিত

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Dec 2022   Tuesday

রাঙামাটির রাজস্থলী উপজেলায় নিখোঁজ হওয়া ছাত্রলীগ নেতা সালাউদ্দিন   উদ্ধারের দাবীতে বাঙ্গালহালিয়া সচেতন  নাগরিক পরিষদের ডাকা ৩৬ ঘন্টার হরতালের প্রথম দিন মঙ্গলবার  রাজস্থলী, রাঙামাটি ও বান্দরবানের তিনটি সড়কে শান্তিপূর্নভাবে হরতাল পালিত হয়েছে।


 ৩৬ ঘন্টার হরতালের প্রথম দিন মঙ্গলবার   সকাল ৬ টা থেকে চলা হরতালে রাজস্থলী উপজেলাধীন রাজস্থলী, রাঙামাটি ও বান্দরবানে সকল প্রকার যাত্রীবাহি যানচলাচল বন্ধ ছিল।  দোকানপাট খোলা থাকলেও বাজার সাধারণ মানুষের উপস্থিত তুলনা মূলক কম দেখা গেছে। হরতাল আহ্বানকারীরা সড়কের বিভিন্ন স্থানে পিকেটিংয়ে করতে দেখা গেছে।  হরতাল চলাকালে কোথাও অপ্রীতিকরঘটনার খবর পাওয়া যায়নি।


রাজস্থলী থানা অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন জানান,  নিখোঁজ সালাউদ্দিনকে উদ্ধারের দাবিতে বাঙ্গালহালিয়া সচেতন  নাগরিক পরিষদের ডাকা প্রথম দিন হরতাল শান্তিপূর্ণভাবে পালন  পালিত হয়েছে।  কোথাওয় কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেরি। নিখোঁজ সালাউদ্দিনের উদ্ধারের পুলিশ ও সেনাবাহিনী সম্ভাব্য স্থানে অভিযান পরিচালনা করছে।


উল্লেখ্য,ছাত্রলীগের উপজেলা আইন বিষয়ক সম্পাদক ও স্কেভেটর চালক সালাউদ্দিন রাঙামাটি রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের আমতলী পাড়া নামক এলাকায় গেলে গত ৪ ডিসেম্বর নিখোঁজ হন। এর আগে নিখোজ সালাউদ্দিকে উদ্ধারের দাবীতে উপজেলায় বাঙ্গালহালিয়া সচেতন  নাগরিক পরিষদ মানবন্ধন ও সমাবেশ করে। এ ঘটনায় নিখোজ সালাউদ্দিনের পরিবার ও  বাঙ্গালহালিয়া সচেতন  নাগরিক পরিষদের পক্ষ স্থাণীয় আঞ্চলিক রাজনৈতিক সংগঠনকে দায়ী করেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ