• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে ঢিলেঢালাভাবে হরতাল পালিত,গ্রেফতার ৯

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Oct 2023   Sunday

বিএনপির দেশ জুড়ে সকাল-সন্ধ্যা হরতালের অংশ হিসেবে রোববার রাঙামাটিতে ঢিলেঢালাভাবে হরতাল পালিত হয়েছে। ভোরের দিকে শহরের ভেদভেদী এলাকা থেকে পিকেটিং এ প্রস্তুতিকালে ৯জনকে আটক করেছে পুলিশ।


হরতাল চলাকালে শহরের সকল প্রকার দোকানপাট খোলা ছিল। শহরের একমাত্র গণ পরিবহন সিএনজি অটোরিক্সা সকালের দিকে সীমিত আকারে চললেও দুপুরের দিকে এর চলাচল বেড়ে যায়। এছাড়া দুরাপাল্লার যানবাহন ও যাত্রীবাহী লঞ্চ বোট সীমিত আকারে ছেড়ে গেছে। হরতালে আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের বিভিন্ন গুরুত্বপুর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে হরতালে রাস্তায় বিএনপির কোন নেতা-কর্মীদের পিকেটিং করতে দেখা যায়নি। জেলা বিএনপি কার্যালয়ে কোন নেতা-কর্মীর উপস্থিতি ছিল না। কার্যালয়টি তালা দেওয়া রয়েছে। এদিকে, পৌর আওয়ামীলীগের উদ্যোগে শহরের বনরুপা এলাকায় পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ সোলেয়মান চৌধুরীর নেতৃতত্বে অবস্থান ও শান্তি সমাবেশ করেছে।


অপরদিকে, শহরের ভেদেভেদী এলাকা থেকে ভোরের দিকে হরতালের পিকেটিং এর প্রস্তুতির সময় ৯জন বিএনপি কর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃরা হলেন, রাঙামাটি পৌর ছাত্রদলের আহ্বায়ক খাইরুল ইসলাম, রাঙাামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সংগঠন মোঃ জসিম উদ্দীন, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম,যুগ্ম আহ্বায়ক ফায়জুর রহমান, ১নং ওয়ার্ড যুবদলের আহ্বায় মোঃ ওসমান,রাঙামাটি সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার, নানিয়ারচর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ ভাই,রাঙামাটি পৌর কৃষক দলের সহসাধারণ সম্পাদক মামুন।


বিএনপির জেলা শাখার সভাপতি দীপন তালুকদার দীপু দাবী করেছেন পুলিশ বিনা অপরাধে বিএনপির ১০ জন কমীর্কে আটক করেছে। এছাড়া পুলিশ ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। বর্তমানে বিএনপির নেতাকর্মীরা ভীতিকর অবস্থায় রয়েছেন।


সত্যাতা নিশ্চিত করে রাঙামাটি কতেয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আমীন জানান, ৯জনকে আটকের পর তাদের আদালতে পাঠানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ