• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Request for Quotation (RFQ)                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    
 
ads

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Feb 2023   Sunday

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের রোববার মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। 

পরিষদের এনেক্স ভবনে অনুষ্ঠিত সভাপতিত্ব জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রæ চৌধুরী। এসময় পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাঃ আশরাফুল ইসলাম এর সঞ্চালনায় জেলা পরিষদের সদস্যবৃন্দ যথাক্রমে সদস্য ঝর্ণা খীসা, সদস্য দিপ্তীময় তালুকদার, সদস্য অংসুই ছাইন চৌধুরী, সদস্য রেমলিয়ানা পাংখোয়া, সদস্য প্রিয়নন্দ চাকমা, সদস্য সবির কুমার চাকমা, সদস্য ইলিপন চাকমা, সদস্য মোসাম্মৎ আছমা বেগম, সদস্য মোঃ আব্দুর রহিম, সদস্য নিউচিং মারমা, প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমা, হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা মোঃ খোরশেদুল আলম চৌধুরী, জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরাসহ হস্তান্তরিত বিভাগের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। সভা শেষে পরিষদের চেয়ারম্যান অংসুই প্রæ চৌধুরীর পিতা স্বর্গীয় কংজপ্রæ চৌধুরীর মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সভায় সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা জানান, জেলায় বিগত দুমাস যাবত কোভিড-১৯ এ আক্রান্ত রোগী শনাক্ত হয়নি। টিকাদান কার্যক্রম অব্যাহত আছে। প্রথমে ৪র্থ ডোজ টিকা গ্রহণে কিছুটা অনাগ্রহ দেখা গেলেও ম্যাসেজ দেওয়ার কারণে টিকা গ্রহণকারীর সংখ্যা বেড়েছে। এ পর্যন্ত টিকা প্রদানের হার হলো প্রথম ডোজ ৮৯.২৪%, ২য় ডোজ ৭৭.৩৪%, ৩য় ডোজ ৩৫.৮২% এবং ৪র্থ ডোজ ৩.৬৫%। তিনি টিকা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানান। চলমান টিকাদান কার্যক্রম ২৮ ফেব্রæয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে এবং তৎপরবর্তী নতুন টিকা প্রাপ্তি সাপেক্ষে আবার নতুনভাবে টিকাদান শুরু হবে বলেও তিনি সভাকে অবহিত করেন।


জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জানান যে, দীর্ঘদিন পর পিইডিপি এর আওতায় নির্মিত কাউখালী উপজেলার চেলাছড়া এবং লংগদু উপজেলার আটারকছড়া আবাসিক ছাত্রাবাসে ছাত্র ভর্তির অনুমোদন পাওয়া গেছে। এখন প্রতি ছাত্রাবাসে ৭৫জন করে ছাত্র-ছাত্রী ভর্তির কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

সভাপতির বক্তব্যে পরিষদের চেয়ারম্যান অংসুই প্রæ চৌধুরী হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন এবং মাঠ পর্যায়ে তদারকির মাধ্যমে উন্নয়ন কার্যক্রম পরিচালনা ও সমন্বয়ের জন্য নির্দেশনা প্রদান করেন। তিনি পর্যটকদের সুবিধার্থে পর্যটন কমপ্লেক্সের অভ্যন্তরে ঝুলন্ত ব্রীজ সংলগ্ন এলাকায় ওয়াশরুম নির্মাণ এবং মাতৃভাষায় শিক্ষা কার্যক্রম আরও সম্প্রসারণ ও গতিশীল করার লক্ষ্যে পরিষদ কর্তৃক যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ