• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভায়
উন্নয়ন প্রকল্পে বাস্তবায়ন কাজে নিবিড়ি পর্যবেক্ষন ও তদারকি করতে হবে-কাজল তালুকদার

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Jul 2025   Tuesday

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার বাস্তব ও সঠিক পরিকল্পনা করে উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন কাজের নিবিড় পর্যবেক্ষনের মাধ্যমে দ্বায়িত্বশীল ভুমিকা নিয়ে উন্নয়ন কাজের তদারকি করতে আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার জেলা পরিষদের মাসিক সভায় জেলা পরিষদের হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাদের উদ্দেশ্য সভাপতির বক্তব্যে চেয়ারম্যান এ কথা বলেন।
পরিষদ চেয়ারম্যান বলেন, এলাকার আত্বসামাজিক উন্নয়নের জন্য ফলজ ও বনজ বাগান সৃজনের লক্ষ্যে বাগানচাষীদের উৎসাহিত করতে হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগকে উদ্যোগ গ্রহন করতে হবে। রাঙামাটি জেনারেল হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্য সেবা যাহাতে ব্যহত না হয় সে বিষয়ে সিভিল সার্জনকে দাপ্তরিকভাবে উদ্যোগ নিতে হবে। এ বিষয়ে সকল উপজেলায় দায়িত্বরত সদস্যদেরকে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি।
জেলা এনেক্স হল রুমে আয়োজিত সভা সঞ্চালনা করেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মো:রিজাউল করিম। এসময় জেলা পরিষদের সদস্য দেব প্রসাদ দেওয়ান, সদস্য প্রতুল চন্দ্র দেওয়ান, সদস্য বরুন বিকাশ দেওয়ান, সদস্য দয়াল দাশ, সদস্য ড্যানিয়েল লাল মুয়ান সাং পাংখোয়া, সদস্য ক্যওসিংমং মারমা, সদস্য সাগরিকা রোয়াজা, সদস্য মো:হাবিব আজম, সদস্য লুৎফুন্নেসা বেগম, সদস্য মিনহাজ মুরশীদ ছাড়াও জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান, ভুমি কর্মকর্তা উজালা রাণী চাকমা,নির্বাহী প্রকৌশলী এজেএম এরশাদুল হক মন্ডল ও প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমাসহ হস্তান্তরিত বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ