• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে আশিকা প্রকল্পের সমাপনী অনুষ্ঠান                    Express of Interest (EoI) for Hiring of External Audit Firm                    বিলাইছড়িতে শিশুর অন্ধত্ব প্রতিরোধে টিকাদান কর্মীদের প্রশিক্ষণ                    Request for Quotation(RFO)-Hill Flower.                    পাহাড়ে আজীবন সংগ্রামী নারী জ্যোতি প্রভা লারমা আর নেই                    কাপ্তাই হ্রদে ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতারে সেনাবাহিনীর ফয়সাল ও মুক্তি                    রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    
 
ads

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Jul 2022   Wednesday

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এর মাসিক সভা বুধবার অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা পরিষদের এনেক্স ভবনে সভায় সভাপতিত্ব করেন পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।

 

পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জেলা পরিষদের সদস্যবৃন্দ যথাক্রমে সদস্য ঝর্ণা খীসা, সদস্য দিপ্তীময় তালুকদার, সদস্য অংসুই ছাইন চৌধুরী, সদস্য রেমলিয়ানা পাংখোয়া, সদস্য নিউচিং মারমা, সদস্য ইলিপন চাকমা, সদস্য প্রিয় নন্দ চাকমা, সদস্য বিপুল ত্রিপুরা, সদস্য প্রবর্তক চাকমা, সদস্য মোঃ আব্দুর রহিম, নিবাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান, সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাজ্জাদ হোসেন, জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অনুপম দে, স্বাস্থ্য প্রকৌশলের সহকারী প্রকৌশলী মোঃ অলিউর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, সমাজসেবা বিভাগের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক, উপ-প্রকল্প পরিচালক পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্প এর মোঃ আবদুল্লাহ আল হাসান, জেলা সমবায় অফিসার ইউসুফ হাসান চৌধুরী, জেলা তুলা উন্নয়ন কর্মকর্তা মোঃ গিয়াস উদ্দিন, পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়–য়া, হাস প্রজনন খামারের উপসহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ আবু তাহের, বিসিকের উর্ধতন সমন্বয় কর্মকর্তা ইদ্রিস হোছাইন, সরকারী মুরগী প্রজনন ও উন্নয়ন খামার এর ব্যবস্থাপক ডাঃ পলি রাণী ঘোষ, উপপরিচালক হর্টিকালচার সেন্টার বনরূপা কাজী শফিকুল ইসলাম, পরিবার পরিকল্পনা বিভাগের সহকারি পরিচালক ডা: বেবী ত্রিপুরা, নির্বাহী প্রকৌশলী বিএডিসি সেচ মোঃ সাহেদ, জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ হাবিব উল্লাহ খান, সিনিয়র সহকারী পরিচালক শুকর উন্নয়ন খামার কুসুম চাকমা, উপপরিচালক জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র ডা: তুষার কান্তি চাকমা, জেলা ভেটেনারী হাসপাতাল এর ভেটেরিনারী অফিসার ডা: মো: নাজমুল হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক আপ্রæ মারমা, কালচারেল অফিসার ক্ষুদ্র নৃগোষ্ঠির সাংস্কৃতিক ইনষ্টিটিউট শোভিত চাকমা, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মুজিবুল হক, ট্রেইনার আরপিটিআই ঝর্ণা চাকমা, নার্সিং ইনস্ট্রাকটর কৃঞ্চা চাকমা, জেলা সরকারি গণগ্রন্থাগার সহকারি লাইব্রেরিয়ান সুনিলময় চাকমা, পরিষদের নির্বাহী প্রকৌশলী বিরল বড়–য়া, জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা, হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা মোঃ খোরশেদুল আলম চৌধুরী এবং প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমা উপস্থিত ছিলেন। সভা শেষে হস্তান্তরিত বিভাগের জেলা সমবায় অফিসার ইউসুফ হাসান চৌধুরীকে পিএলআর জনিত কারণে বিদায় উপলক্ষে ক্রেষ্ট ও প্রীতি উপহার প্রদান করা হয়।

 

সভাপতির বক্তব্যে পরিষদ চেয়ারম্যান বলেন, এপিএ টার্গেট অনুসারে সঠিক পরিকল্পনা অনুযায়ী প্রকল্প কাজ নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে উন্নয়ন কাজের কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে। পর্যটন শহর হিসাবে জেলার সৌর্ন্দয্য বর্ধন এবং জেলার স্বাস্থ্য ব্যবস্থ্ ানিরাপদ করার জন্য হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন করতে হবে। তিনি মাতৃভাষা শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন এবং এলাকার মানুষের আর্থ-সামাজিক অবস্থা উন্নয়নের জন্য ফলজ ও বনজ বাগান সৃজনে কারিগরী সহযোগিতা প্রদানের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আরও সক্রিয় ভূমিকা রাখার জন্য অনুরোধ জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ