• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে আশিকা প্রকল্পের সমাপনী অনুষ্ঠান                    Express of Interest (EoI) for Hiring of External Audit Firm                    বিলাইছড়িতে শিশুর অন্ধত্ব প্রতিরোধে টিকাদান কর্মীদের প্রশিক্ষণ                    Request for Quotation(RFO)-Hill Flower.                    পাহাড়ে আজীবন সংগ্রামী নারী জ্যোতি প্রভা লারমা আর নেই                    কাপ্তাই হ্রদে ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতারে সেনাবাহিনীর ফয়সাল ও মুক্তি                    রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    
 
ads

সন্তু লারমাকে ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের আহবান জানিয়ে দুই নারী সংগঠনের মানববন্ধন

প্রেস বিজ্ঞপ্তি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Jul 2022   Wednesday

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানের পদ থেকে অপসারণ ও ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধের আহবান জানিয়েছে বুধবার রাঙামাটিতে মানববন্ধন করেছে হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ।


হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য এন্টি চাকমার স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি চলাকালে লিখিত বক্তব্যে পাঠ করেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি নীতি চাকমা। এসময় সংগঠনের দপ্তর সম্পাদক এন্টি চাকমাসহ অন্যান্য নেত্রীরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে জেলা ও উপজেলা থেকে বিভিন্ন স্তরের শতাধিক নেতাকর্মী মানববন্ধনে যোগদান করেন। এ সময় তারা সংঘাত বিরোধী বিভিন্ন শ্লোগানসহ ইত্যাদি শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।


মানববন্ধনে লিখিত বক্তব্য পাঠ করেন হিল উইমেন্স ফেডারেশনের সভানেত্রী নীতি চাকমা সন্তু লারমার কড়া সমালোচনা করে বলেন, ‘চারিদিকে এত ভ‚মি বেদখল হচ্ছে, মা-বোন ধর্ষণের শিকার হচ্ছে, লাঞ্ছিত অত্যাচারিত অপমাণিত হচ্ছে। এত নির্যাতন চলছে। তারপরও আপনি তার বিরুদ্ধে টু শব্দটি পর্যন্ত না করে কেন ভ্রাতৃঘাতি সংঘাত জিইয়ে রেখেছেন, আমরা তার উত্তর চাইতে এসেছি।`


চুক্তি বাস্তবায়নের কথা বললেও তার জন্য আন্দোলন না করায় সন্তু লারমার সমালোচনা করে তিনি আরো বলেন, ‘আপনি চুক্তির পূর্ণ বাস্তবায়নের জন্য আন্দোলনের কথা বলেন, আবার সশস্ত্র সংগ্রাম শুরু করার কথা বলেন, প্রয়োজনে রক্ত দেওয়ার কথা বলেন। কিন্তু আপনার এসব কেবল কথার কথা, আপনি চুক্তি বাস্তবায়নের জন্য আন্দোলন করেন না, বরং আন্দোলনের বিরোধীতা করেন, যারা আন্দোলন করতে চায়, তাদের বাধা দেন, তাদেরকে খুন করেন। গেল ২৪ বছরে ইউপিডিএফের ৩৩৫ জন নেতা কর্মী ও সমর্থককে হত্যা করা হয়েছে, যার মধ্যে কেবল সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএসের হাতে ২৬২ জন খুন হয়েছেন। ‘আর কত জনকে হত্যা করলে, আর কত রক্ত ঝরলে, আর কত মায়ের কোল খালি হলে আপনি ক্ষান্ত হবেন?


নীতি চাকমা তার বক্তব্যে বলেন, ‘আপনি(সন্তু লারমা) বিভিন্ন সময় ইউপিডিএফের সাথে সমঝোতা করেছেন। কিন্তু সমঝোতা লঙ্ঘন করেছেন। ২০০০ সালের ফেব্রæয়ারিতে খাগড়াছড়ির নারাঙহিয়া সমঝোতা, ২০০৬ সালে চট্টগ্রাম সমঝোতা এবং সর্বশেষ ২০১৮ সালের ৫ ফেব্রæয়ারির সমঝোতা জেএসএস লঙ্ঘন করে বলে তিনি অভিযোগ করেন। তিনি সন্তু লারমাকে ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধ করে ২০১৮ সালের সমঝোতার শর্ত মেনে চলতে ও সরকাররের দালালি বন্ধ করার আহ্বান জানান।


তিনি বলেন ‘চুক্তি বাস্তবায়নের জন্য কর্মসূচি দিন। আমরা তাতে সমর্থন দেবো। ভ‚মি বেদখলের বিরুদ্ধে, নারীধর্ষণের বিরুদ্ধে, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে ইউপিডিএফের সাথে মিলে আন্দোলনের কর্মসূচি দিন, আমরা তাতে সর্বশক্তি নিয়োাগ করে অংশগ্রহণ করবো।’
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ