• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

সাংবাদিক পলাশ বড়ুয়া’র পরিবারের পাশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Aug 2023   Saturday

প্রয়াত সাংবাদিক পলাশ বড়ুয়া’র পরিবারের পাশে রয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। এরই অংশ হিসেবে ধর্মীয় শ্রাদ্ধক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে পরিষদ’র চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অনুদান প্রদান করেছেন।
 
জানা গেছে, শনিবার খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী  প্রয়াতের স্ত্রী উর্মি বড়ুয়ার হাতে  অনুদান হস্তান্তর করেন। এসময় খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের (কেইউজে)’ সভাপতি প্রদীপ চৌধুরী, সাধারন সম্পাদক সৈকত দেওয়ান এবং নির্বাহী সদস্য রূপায়ন তালুকদার, হাচনসনপুর উচ্চ বিদ্যালয়’র প্রধান শিক্ষক দেবপ্রিয় বড়ুয়া উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী; সাংবাদিক পলাশ বড়ুয়া অসুস্থ হওয়ার পর থেকেই খোঁজ-খবর রাখছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।

পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী বলেন, তিনি দাপ্তরিক প্রয়োজনে জরুরীভাবে ঢাকায় যাচ্ছেন। সাংবাদিক পলাশ বড়ুয়া’র পরিবারের পাশে থাকার জন্য সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা’র নির্দেশনা অনুযায়ী সব ধরনের পদক্ষেপ নেয়া হবে।
 
 
উল্লেখ্য, গেল ৩০ জুলাই রাঙামাটির লংগদু উপজেলায় বেড়াতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য তাঁকে প্রথমে লংগদুর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা অবনতি হলে তাকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তির পর  চট্টগ্রামে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার উন্নতি না হলে তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের লাইফ সাপোর্টে রাখা হয়। গেল বুধবার রাতে তিনি ঢাকার শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ