• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

আব্দুর রহিমের জামিন বাতিল ও সাজা বহালের দাবিতে
বুধবার রাঙামাটিতে সড়ক ও নৌপথ অবরোধ ডেকেছে দুটি নারী সংগঠন

প্রেস বিজ্ঞপ্তি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Aug 2023   Monday

আগামী বুধবার  রাঙাামটিতে আধাবেলা (সকাল ৬টা থেকে দুপুর ১২টা) সড়ক ও নৌপথ অবরোধ ডেকেছে  হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ। লংগদুতে নিজ স্কুল ছাত্রীর ধর্ষক আব্দুর রহিমের জামিন বাতিল গ্রেফতার, যাবজ্জীবন সাজা বহাল ও তাকে প্রধান শিক্ষক পদে যোগদানে সহায়তাকারীদের বিচারের আওতায় আনার দাবিতে এ অবরোধ কর্মসূচি ডাকা হয়।

 

সোমবার হিল উইমেন্স ফেডারেশনের রাঙাামটি জেলা শাখার দপ্তর সম্পাদক অন্তরিকা চাকমার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কর্মসূচির  ঘোষনার কথা জানানো হয়েছে।

 

বিবৃতিতে বলা হয়,  সোমবার রাঙামাটি সদর উপজেলার কুদুকছড়িতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করে হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ রাঙামাটি জেলা শাখা। সমাবেশে হিল উইমেন্স ফেডারেশনের  জেলা শাখার সভাপতি রিমি চাকমার সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক অন্তরিকা চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের রাঙামাটি জেলা সাংগঠনিক সম্পাদক প্রিয়তন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের জেলা সাংগঠনিক সম্পাদক নিশি চাকমা ও বৃহত্তর পার্বত্য চট্রগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের জেলা সভাপতি রিপন আলো চাকমা।

 

সমাবেশে বক্তারা বলেন,  ২০২০ সালেন ২৫ সেপ্টেম্বর নিজ বিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষনের ঘটনা প্রমানিত হওয়ায় ২০২২ সালের ২৯ নভেম্বর নিম্ন আদালত লংগুদুর করল্যাছড়ি আর এস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধর্ষক আব্দুর রহিমকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ লক্ষ টাকা জরিমানা করে রায় দেয়। কিন্তু হাইকোর্ট ধর্ষকের উত্থাপিত ভিকটিমকে বিয়ের মিথ্যা হলফনামা যাচাই-বাছাই না করে এবং ভিকটিমকে এক একর জমি লিখে দেয়ার শর্তে গেল ১ জুন ধর্ষক আব্দুর রহিমকে তিন মাসের অর্ন্তবর্তী জামিন দিয়ে কারাগার থেকে মুক্তি দেয়।  

 

বক্তারা আরো বলেন, ধর্ষক আব্দুর রহিম ছাত্রী ধর্ষণের দায়ে সাজাপ্রাপ্ত হওয়ার কারণে শিক্ষকতা করার নৈতিক অধিকার হারিয়েছেন। কিন্তু বিদ্যালয় পরিচালনা কমিটির কতিপয় ব্যক্তির প্রত্যক্ষ মদদে ধর্ষক আব্দুর রহিম জামিনে মুক্তির পরপরই পূনরায় প্রধান শিক্ষক পদে যোগদান করে বহাল তবিয়তে রয়েছেন। এটা সমাজ ও দেশের জন্য লজ্জার।  

 

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে ধর্ষক আব্দুর রহিমের জামিন বাতিল করে তাকে গ্রেফতার ও তার যাবজ্জীবন সাজা বহাল রাখা, বিদ্যালয় থেকে তাকে স্থায়ী বহিষ্কার এবং তাকে বিদ্যালয়ে পুনঃ যোগদানে সহায়তাকারীদের আইনের আওতায় আনার দাবিতে আগামী বুধবার রাঙামাটি জেলায় আধাবেলা (সকাল ৬টা হতে দুপুর ১২টা) সড়ক ও নেৌপথ অবরোধ কর্মসূচি ঘোষণা দেন। তবে উক্ত সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালনকালে ফায়ার সার্ভিস, জরুরী বিদ্যুৎসরবরাহ গড়ি, এ্যাম্বুলেন্স, সংবাদপত্র ও সাংবাদিক বহনকারী গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে।

 

বক্তারা  সড়ক ও নৌপথ অবরোধ সফল করতে রাঙামাটি-কাউখালি সড়ক, রাঙামাটি-মহালছড়ি সড়ক, বাঘাইছড়ি-দীঘিনালা সড়ক, লংগদু-দীঘিনালা সড়ক, রাঙামাটি-বাঘাইছড়ি নৌপথ, রাংগামাটি-বরকল, জুরাছড়ি, বিলাইছড়ি নৌপথ, রাঙামাটি-নান্যাচর নৌপথ ও সড়ক পথের সকল প্রকার বাস, ট্রাক, সিএনজি, মোটর সাইকেল, লঞ্চ, বোট মালিক সমিতি ও চালক সমিতির সার্বিক সহযোগীতা কামনা করেছেন।

--প্রেস বিজ্ঞপ্তি।

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ