• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    
 
ads

রাঙামাটি সদর উপজেলায় আস্থা প্রকল্পের ইয়ুথ গ্রুপ এক্টিভেশন সভা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Dec 2023   Tuesday

মঙ্গলবার(১৯ ডিসেম্বর) রাঙামাটিট সদর উপজেলায় আস্থা প্রকল্পের ইয়ুথ গ্রুপ এক্টিভেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্টিত সভায় প্রকল্পের জেলা সমন্বয়ক বিপ্লব চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সিগ্ধা তালুকদার। সভা সঞ্চালনা করেন আস্থা প্রকল্পের ফিল্ড অফিসার  রবীন চন্দ্র চাকমা।


সভাপতির বক্তব্যে আস্থা প্রকল্পের জেলা সমন্বয়ক বিপ্লব চাকমা বলেন,আস্থা প্রকল্পের কাজগুলো স্বেচ্ছাসেবাধর্মী কাজ। আপনারা যে ইউনিয়ন থেকে ইয়ুথ গ্রুপ সদস্য নির্বাচিত হয়েছেন সেই ইউনিয়নে ত্রৈমাসিক উঠান বৈঠক করবেন। আপনারা উঠান সভার আলোচ্য বিষয়গুলো ফিল্ড অফিসার বা ফিল্ড এসোসিয়েটস মাধ্যমে পেয়ে যাবেন। অধিকাংশ উঠান বৈঠকে ফিল্ড এসোসিয়েটস বা ফিল্ড অফিসার উপস্থিত থেকে আপনাদের প্রত্যক্ষভাবে সহযোগিতা করার চেষ্টা করা হবে।


প্রধান অতিথির বক্তব্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সিগ্ধা তালুকদার বলেন, গেল ১৮ ডিসেম্বর আপনারা আস্থা প্রকল্পের উদ্দেশ্য ও লক্ষ্য সম্পর্কে জেনেছেন। তারই ধারাবাহিকতায় আজ আপনারা নিজ নিজ ইউনিয়নে কিভাবে উঠান বৈঠক করবেন তার বিস্তারিত নির্দেশনা পেয়েছেন। নির্দেশনা অনুযায়ী আপনারা নিজেদের এলাকায় উঠান বৈঠকের মাধ্যমে লোকজনকে সচেতন করার পাশাপাশি আপনাদের সক্ষমতাও বৃদ্ধি পাবে বলে আশা রাখছি।


উল্লেখ্য, সুইস এ্যাম্বেসির অর্থায়নে আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস-এর বাস্তবায়নে আস্থা প্রকল্পটি রাঙামাটি পার্বত্য জেলার দশটি উপজেলায় চলমান রয়েছে। প্রকল্পটি অক্টোবর ২০২৩ থেকে শুরু হয়ে ২০২৬ সালের মার্চের নাগাদ সমাপ্ত হওয়ার কথা রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ