• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    
 
ads

চক্ষু বিশেষজ্ঞ ডাঃরোমেলের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Jan 2024   Sunday

রাঙামাটি জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ও চক্ষু বিশেষজ্ঞ ডাঃ রোমেলের ওপর হামলারকারীদের গ্রেফতারের দাবীতে রোববার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে।

 

সমাবেশে বক্তারা এ ন্যাক্কারজনক হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

 

জেলা প্রশাসন কার্যালয় চত্বরের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা করা হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের শিক্ষক বসুমিত্র চাকমা। অন্যান্যদের মধ্যে বক্তব্যে দেন, জাতীয় মানবধিকার কমিশনের সাবেক সদস্য বাঞ্চিতা চাকমা, শিক্ষাবিদ অঞ্জুলিকা খীসা, বিশিষ্ট সংগীত শিল্পী রঞ্জিত দেওয়ান, রাঙামাটি মেডিকেল কলেজের প্রভাষক ডাঃ শাইনি তালুকদার, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা প্রমুখ। মানববন্ধনে চিকিৎসক, শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের লোকজন অংশ নেন।


উল্লেখ্য, গেল ২৮ ডিসেম্বর রাত পৌনে ১০টার দিকে ডা. রোমেল চেম্বার শেষে দৈনন্দিন রুটিন অনুযায়ী শরীর চর্চার জন্য শহরের রায় বাহাদুর সড়কে সাইক্লিং করছিলেন। এসময় একটি বেপোরেয়া গাড়ি ডাঃ রোমেলের সাইকেলটি ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। প্রতিবাদ করলে আসামিরা ডা. রোমেলকে মারধর করলে আহত হন। এ ঘটনা নিয়ে গেল ১জানুয়ারী চাকমা সার্কেল চীফ উভয় পক্ষকে ডেকে সমঝোতা করে দেন। কিন্তু সমঝোতার পরও আসামিরা ডাঃ রোমেলকে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ।

 

অবশেষে গেল ২৩ জানুয়ারী ডাঃ রোমেল বাদী হয়ে রাঙামাটি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আবু হানিফের আদালতে ৭ জনের বিরুদ্ধে ফৌজদারি নালিশ দায়ের করেন। এতে বিজ্ঞ আদালত আবেদনটি আমলে নিয়ে আনুশা চৌধুরী ও তার বন্ধু মো. শামীন আলম  এবং প্রিসলি চৌধুরীর স্বামী মো. আহাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। বাকী চার জন  প্রিসলি চৌধুরী (২৮), শর্মিষ্ঠা রায় (৫৫), পরাগ রায় (৫৫) এবং তুর্বান রায় (৩০) এর বিরুদ্ধে সমন জারি করেন আদালত। আসামীরা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ